TRENDING:

সাংবাদিক খুনের মামলায় দোষীসাব্যস্ত ‘ধর্ষক বাবা’ গুরমীত রাম রহিম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাংবাদিক রাম চান্দের ছত্রপতি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ‘ধর্ষকবাবা’ গরমীত রাম রহিম ৷ ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই ২০ বছরের জন্য কারাদণ্ড হয়েছে রাম রহিমের ৷ এবার সাংবাদিক খুনের ঘটনায় দোষী সাব্যস্ত রাম রহিম ৷ রাম-রহিমের পাশাপাশি এই মামলায় আরও চার জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷
advertisement

রাম রহিম ছাড়া বাকি তিন জন দোষী সাব্যস্তরা হলেন নির্মল সিং, কুলদীপ সিং এবং কিষাণ লাল ৷ ৫১ বছরের ‘স্বঘোষিত গডম্যান’ রাম রহিমকে শুক্রবার আদালতে হাজির না করানো হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে পেশ করা হয় ৷ ১৭ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম এবং তার সঙ্গীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

‘পুরা সচ’ নামের এক সংবাদপত্রে রাম-রহিমের আশ্রমে যৌন হেনস্থার কাহিনী তুলে ধরেন সাংবাদিক রাম চান্দের ছত্রপতি ৷ যার জন্য শেষপর্যন্ত খুন হতে হয় তাঁকে ৷ ২০০৩ সালে অভিযোগ দায়েরের পর ২০০৬ সালে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ৷  শেষপর্যন্ত অবশ্য এই মামলায় দোষী সাব্যস্ত হল ‘ধর্ষক বাবা’ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সাংবাদিক খুনের মামলায় দোষীসাব্যস্ত ‘ধর্ষক বাবা’ গুরমীত রাম রহিম