TRENDING:

গুজরাতে নরবলি! সংসারে অর্থসম্পদ বৃদ্ধির উদ্দেশে নবরাত্রিতে কিশোরী কন্যাকে ‘উৎসর্গ’ বাবা মায়ের

Last Updated:

Gujarat Human Sacrifice: গ্রামবাসীদের অভিযোগ, মাঝরাতে বলি দেওয়ার পর পরিবারের খামারবাড়ি লাগোয়া জমিতে দাহ করা হয় কিশোরীকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমদাবাদ : কেরলের পর এ বার নরবলির অভিযোগ গুজরাতে৷ গির সোমনাথ জেলার ধারা গির গ্রামের এক পরিবারের বিরুদ্ধে নৃশংস অভিযোগ উঠল৷ অভিযোগ, ওই পরিবারের ১৪ বছরের কিশোরীকে নবরাত্রিতে বলি দেওয়া হয়েছে, সংসারের মঙ্গলকামনায়৷ গ্রামবাসীদের অভিযোগ নবরাত্রি চলাকালীন গত ৩ অক্টোবর ওই পরিবার তাঁদের কন্যাসন্তানকে উৎসর্গ করেছে দেবতার পায়ে৷ কারণ তাদের বিশ্বাস ছিল, এতে পরিবারে অর্থ ও ধনসম্পদ বৃদ্ধি পাবে৷ এই রহস্যজনক মৃত্যু পঞ্চায়েতে নথিভুক্ত করানোও হয়নি৷ গ্রামবাসীদের অভিযোগ, মাঝরাতে বলি দেওয়ার পর পরিবারের খামারবাড়ি লাগোয়া জমিতে দাহ করা হয় কিশোরীকে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গির সোমনাথ জেলার পুলিশ সুপার মনোহর সিং জাদেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন কিশোরীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত তার বাবা মা৷ অভিযুক্তদের খামাবাড়ি থেকে ছাইয়ের নমুনা সংগ্রহ করেছে পুলিশ৷ করা হবে ফরেন্সিক পরীক্ষা৷ পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, জেরার সময় মৃত কিশোরীর বাবা ভবেশ আকাবারি বার বার তাঁর বয়ান পরিবর্তন করেছেন ৷ পুলিশ জানিয়েছে ফরেন্সিক পরীক্ষার ফল এলে এই ঘটনায় অনেক ধোঁয়াশা দূর হবে৷

advertisement

আরও পড়ুন : পুরনো বাড়ি ভাঙা হতেই বৃষ্টির মতো ঝরে পড়ল রুপোর মুদ্রা, গুপ্তধনসন্ধানীদের মধ্যে হুড়োহুড়ি

আরও পড়ুন :  ব্ল্যাক ম্যাজিক! পর পর 'মহিলা বলি'! রান্না করে মাংস খাওয়ার নিদান! নৃশংসতায় ফুঁসছে দেশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৬ মাস আগেও সুরাতে থেকে ওই কিশোরী পড়াশোনা করত৷ ওই শহরে ভবেশের ব্যবসাও ছিল৷ পরে অজ্ঞাত কারণে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে চলে আসেন ভবেশ৷ গ্রামে আনার পর মেয়েকে তিনি রেখেছিলেন খামারবাড়িতেই৷ গ্রামবাসীদের অভিযোগ, ওই আস্তানাতেই গত ৩ অক্টোবর বলি দেওয়া হয় কিশোরীকে৷ তার বাবা মায়ের বিশ্বাস ছিল, তাদের কন্যাসন্তান আবার বেঁচে উঠবে৷ সেই আশায় চার দিন ধরে মেয়ের দেহ সৎকার না করে রেখে দেওয়া হয়েছিল৷ শেষে আর কোনও আশা নেই বুঝে অল্প কয়েক জন পরিজনের উপস্থিতিতে দাহ করা হয় কিশোরীকে৷ এই সব ঘটনাপ্রবাহে সন্দেহ তীব্র হয় গ্রামবাসীদের৷ তার পরই তাঁরা পুলিশে খবর দেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে নরবলি! সংসারে অর্থসম্পদ বৃদ্ধির উদ্দেশে নবরাত্রিতে কিশোরী কন্যাকে ‘উৎসর্গ’ বাবা মায়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল