TRENDING:

৫ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা ! বন্ধ হতে চলেছে গুগল প্লাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রযুক্তিগত ত্রুটি ৷ যার জেরে প্রায় ৫ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে শীঘ্রই বন্ধ হতে চলেছে গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস ৷
advertisement

গুগলের টেকনিক্যাল টিমের সহ-সভাপতি বেন স্মিথ সোমবার তাঁর নিজস্ব ব্লগে গুগল প্লাসের নিরাপত্তা সমস্যার বিষয়টি নিয়ে আলোকপাত করেন ৷ তবে, কাদের তথ্য ফাঁস হতে পারে ৷ সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন গুগল প্লাসের অধিকর্তারা ৷

তবে, এখনও অবধি তথ্য ফাঁস হয়েছে কিনা ৷ কাদের কাদের তথ্য ফাঁস হয়েছে ৷ সেই বিষয়টি সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য গুগল প্লাসের কাছে নেই ৷

advertisement

আরও পড়ুন:  SBI ব্যাঙ্ক থেকে কি এই মেসেজটা পেয়েছেন ? পড়তে পারেন বড়সড় বিপদে...

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

সম্প্রতি ফেসবুক গ্রাহকদের তথ্য ফাঁস নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ তবে, গুগল প্লাসের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় গ্রাহকদের ৷ সেই কারণে আগেভাগেই গুগল প্লাসের অধিকর্তরা সতর্কতা জারি করেছেন ৷ এই বিষয়টি সম্পর্কে গুগলের সিআইও সুন্দর পিচাইকেও অবগত করা হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৫ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা ! বন্ধ হতে চলেছে গুগল প্লাস