TRENDING:

Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ

Last Updated:

যদিও সৌগত রায়ের পাশে দাঁড়িয়েছেন আর এক তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷

advertisement
সিগারেটে টান দেওয়া নিয়ে সংসদ চত্বরেই দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ ই সিগারেটের ব্যবহার নিয়ে সংসদে চলতে থাকা বিতর্কের মধ্যেই এই ঘটনা নতুন মাত্রা যোগ করল৷
সৌগতর সঙ্গে বচসায় গজেন্দ্র সিং শেখাওয়াত এবং গিরিরাজ সিং৷
সৌগতর সঙ্গে বচসায় গজেন্দ্র সিং শেখাওয়াত এবং গিরিরাজ সিং৷
advertisement

বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে ধুমপান করছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ৷ তখনই তাঁর ধুমপান করা নিয়ে প্রথমে আপত্তি জানান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তাঁর সঙ্গে যোগ দেন আর এক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷ তখনই দুই মন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল সাংসদকে বলতে শোনা যায়, সংসদের ভিতরে ধুমপান করায় নিষেধ রয়েছে৷ কিন্তু সংসদের বাইরে ধুমপানে কোনও সমস্যা নেই৷

advertisement

ঘটনাচক্রে বৃহস্পতিবারই লোকসভায় সৌগত রায়ের ই সিগারেট খাওয়া নিয়ে অধ্যক্ষ ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর৷ গতকালই ফের সংসদ ভবনের বাইরে সিগারেট খেতে দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে৷ তৃণমূল সাংসদকে সিগারেট খেতে দেখে আপত্তি জানান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তখন সৌগত রায় তাঁকে জানান, সংসদ ভবনের বাইরে সিগারেট খাওয়ায় কোনও বাধা নেই৷

advertisement

তৃণমূল সাংসদের এই কথা শুনে আর এক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ‘আপনি জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন দাদা৷’ গিরিরাজ সিং-কে বলতে শোনা যায়, ‘২০১৯ সালে ই সিগারেটকে নিষিদ্ধ করা হয়েছে৷ অনুরাগ ঠাকুর বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছেন৷ একজন সাংসদ যদি সংসদের ভিতরে ই সিগারেট খান, তাহলে তা সংসদের অবমাননা করা৷ এটি খুবই দুর্ভাগ্যজনক৷ তৃণমূল সংসদকে কতটা সম্মান করে, এতেই স্পষ্ট৷’

advertisement

যদিও এই বিষয়টিতে রাজনৈতিক রং লাগাতে নারাজ সৌগত রায়৷ তৃণমূল সাংসদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলব না৷ আমি সংসদে ছিলামও না, কে সিগারেট খেয়েছে জানি না৷ যদি বিধিভঙ্গ হয়ে থাকে তাহলে অধ্যক্ষই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনে শাস্তি দেবেন৷ এর মধ্যে কেন রাজনীতির রং লাগানো হচ্ছে?’

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌগত রায় ফের বলেন, ‘সংসদ চত্বরে আমরা ই সিগারেট খেতেই পারি৷ কিন্তু সংসদ ভবনের ভিতরে খেতে পারি না৷’ সৌগত রায় আরও অভিযোগ করেছেন, দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের প্রসঙ্গ থেকে নজর ঘোরাতেই এখন সংসদে ধুমপান নিয়ে হইচই শুরু করেছেন বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা৷

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের পাল্টা দাবি, ‘একজন সাংসদ হিসেবে সৌগত রায়ের জানা উচিত যে প্রকাশ্যে ধুমপান করা দণ্ডনীয় অপরাধ৷ ওনার এই আচরণে দেশের মানুষের কাছে কী বার্তা যাবে? ওনার এটাও ভাবা উচিত উনি যা করছেন তাতে দিল্লির দূষণ বাড়ছে না কমছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

যদিও সৌগত রায়ের পাশে দাঁড়িয়েছেন আর এক তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷ তিনি বলেন, ‘আমি এরকম কয়েকশো সাংসদের নাম বলতে পারি যাঁরা সংসদে সিগারেট খান৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল