TRENDING:

লিঙ্গায়েত ভোট পাখির চোখ, টেমসের তীরে বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন মোদী

Last Updated:

একদিকে ২০১৯-এর লোকসভা, অন্যদিকে কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন ৷ দুই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়কে হাতে রাখতেই কী এবার নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: একদিকে ২০১৯-এর লোকসভা, অন্যদিকে কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন ৷ দুই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে লিঙ্গায়েত সম্প্রদায়কে হাতে রাখতেই কী এবার নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
advertisement

লন্ডন সফরে গিয়ে লিঙ্গায়েত সমাজ সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, কন্নড় ও ইংরাজিতে ট্যুইট করে এ দিন দ্বাদশ শতকের এই সংস্কারকের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন মোদী ৷

আরও পড়ুন: Narendra Modi in London LIVE: ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

advertisement

লিঙ্গায়েত ও বীরাশাইয়া লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে গত মাস থেকে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে কর্ণাটকের ৷ এই মুহূর্তে কর্ণাটকের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত ৷ সম্প্রতি নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে সিদ্দারামাইয়া সরকারের নেতৃত্বে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষরা ৷ এই প্রসঙ্গে লিঙ্গায়েত নেতা এবং জলসম্পদ মন্ত্রী এমবি পাতিল জানিয়েছেন, লিঙ্গায়েতরা হিন্দু নন ৷ সেই কারণেই আলাদা পরিচয়ের দাবি তোলা হয়েছে ৷ অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক সরকার সমাজকে বিভক্ত করতে চাইছে ৷

advertisement

আরও পড়ুন:গুলি ভরা বন্দুক নিয়ে খেলতে গিয়ে নিজেকেই গুলি করল ১২ বছরের কিশোর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

বিজেপির আশঙ্কা, লিঙ্গায়েতরা সংখ্যালঘুর মর্যাদা পেলে সুযোগে ভোটের কাঁটা হেলে পড়বে কংগ্রেসরই দিকে ৷ তাহলে কী লিঙ্গায়েত সম্প্রদায়কে কাছে টানতেই মোদীর এ উদ্যোগ ? রাজনৈতিক মহলের মত অন্তত তেমনটাই ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
লিঙ্গায়েত ভোট পাখির চোখ, টেমসের তীরে বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন মোদী