advertisement

গুলি ভরা বন্দুক নিয়ে খেলতে গিয়ে নিজেকেই গুলি করল ১২ বছরের কিশোর

Last Updated:

বন্ধুর বাড়িতে গিয়েছিল খেলা করতে ৷ কিন্তু সেখান থেকে ফিরল তার মৃতদেহ ৷ গুলি ভরা বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে নিজেকেই গুলি করে ফেলল ১২ বছরের কিশোর ৷ গত ১২ এপ্রিল ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে ৷

#নয়াদিল্লি: বন্ধুর বাড়িতে গিয়েছিল খেলা করতে ৷ কিন্তু সেখান থেকে ফিরল তার মৃতদেহ ৷ গুলি ভরা বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে নিজেকেই গুলি করে ফেলল ১২ বছরের কিশোর ৷ গত ১২ এপ্রিল ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে ৷
ওই দিন বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল দিল্লি স্কুলের ছাত্র একাংশ ৷ একাংশের বন্ধুর বাবা নরেন্দ্র কুমার মালিক সেনায় কাজ করেন ৷ যদিও সেই সময় বন্ধুর বাবা-মা বাড়ি ছিলেন না ৷ একাংশের বন্ধুর দিদি পাশের ঘরে টিভি দেখছিল ৷ ঘরের ড্রয়ারে রাখা ছিল নরেন্দ্রর গুলি ভরা রিভলভার ৷ খেলার ছলে একাংশকে দেখানোর জন্য সেটি বের করে তার বন্ধু ৷ হাতে নিয়ে দেখতে গিয়েই গুলি করে ফেলে সে ৷ গুলির শব্দ শুনে তৎক্ষণাৎ পাশের ঘর থেকে ছুটে আসে বন্ধুর দিদি ৷ গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে একাংশকে ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
advertisement
নরেন্দ্র মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে একাংশের পরিবার ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুলি ভরা বন্দুক নিয়ে খেলতে গিয়ে নিজেকেই গুলি করল ১২ বছরের কিশোর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement