TRENDING:

‘এখনই দেশজুড়ে NRC নয়’, লোকসভায় জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক

Last Updated:

গোটা দেশ জুড়ে NRC নিয়ে প্রতিবাদ চলছেই ৷ দেশের সব কোণাতেই NRC বিরোধী নানা কার্যকলাপ৷ তার মাঝেই NRC নিয়ে নানা ধন্ধ তা রয়েইছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা দেশ জুড়ে NRC নিয়ে প্রতিবাদ চলছেই ৷ দেশের সব কোণাতেই NRC বিরোধী নানা কার্যকলাপ৷ তার মাঝেই NRC নিয়ে নানা ধন্ধ তা রয়েইছে ৷ সেই ধন্ধই এবার কাটাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল NRC নিয়ে এখনই সিদ্ধান্ত নয় ৷ NRC চালু করার সিদ্ধান্ত হয়নি ৷
advertisement

NRC নিয়ে গোটা দেশ জুড়েই ধন্ধ রয়েছে ৷ কবে চালু হবে? এর কাঠামোই কী হবে? দেশের কোথায় কোথায় চালু হবে? তা নিয়ে প্রশ্নের শেষ নেই ৷ এই ধন্ধ কাটাতেই পার্লামেন্টে NRC চালু হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে লিখিতভাবে জবাব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়ে দিলেন, ‘জাতীয় স্তরে NRC তৈরি করার কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি সরকার৷’ কেন্দ্র দেশব্যাপী এনআরসি আনার বিষয়ে চিন্তাভাবনা করছে কিনা এমন একটি প্রশ্নের জবাবে এদিন লিখিতভাবে এই উত্তর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘এখনই দেশজুড়ে NRC নয়’, লোকসভায় জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল