TRENDING:

Panna Diamond: সুপ্রসন্ন ভাগ্যলক্ষ্মী! ২ বছরে ৬ বার বহুমূল্য হিরে খুঁজে পেলেন কৃষক

Last Updated:

উৎকৃষ্ট মানের হিরে (diamond) খুঁজে পেলেন কৃষক ৷ এই ঘটনা মধ্যপ্রদেশের পান্না (Panna ) জেলার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পান্না : ২ বছরে ৬ বার ! উৎকৃষ্ট মানের হিরে (diamond) খুঁজে পেলেন কৃষক ৷ এই ঘটনা মধ্যপ্রদেশের পান্না (Panna ) জেলার ৷ লিজ নেওয়া সরকারি জমিতে হীরকপ্রাপ্তি হল তাঁর ৷ এ বার যে হিরের টুকরো পেয়েছেন তার ওজন ৬.৪৭ ক্যারাট ৷
advertisement

সৌভাগ্যবান হীরকপুরুষের নাম প্রকাশ মজুমদার ৷ পান্না জেলার জারুয়াপুর গ্রামের হিরের খনি এলাকা থেকে শুক্রবার তিনি হিরেটি পেয়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত ডায়মন্ড অফিসার নূতন জৈন জানান ৷ খুব শীঘ্রই ৬.৪৭ ক্যারাটের ওই হিরে নিলামে তোলা হবে ৷ সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত হবে এর দাম ৷

প্রকাশ জানিয়েছেন, ‘‘আমরা মোট ৫ জন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হিরে অনুসন্ধান করছি ৷ ৬.৪৭ ক্যারাটের যে হিরে পেয়েছি, সেটা আমরা সরকারের হিরে অফিসে জমা দিয়েছি ৷’’ যা টাকা পাওয়া যাবে নিলামে, তা সমানভাগে পাঁচজনের মধ্যে ভাগ করা হবে বলে জানিয়েছেন প্রকাশ ৷

advertisement

গত বছর প্রকাশ পেয়েছিলেন একটি ৭.৪৪ ক্যারাটের হিরে ৷ পাশাপাশি গত ২ বছরে তিনি আরও চারটি হীরকখণ্ড পেয়েছেন যেগুলির ওজন ২ থেকে ২.৫ ক্যারাট ৷

সরকারের তরফে বলা হয়েছে, না কাটা হিরেটি সব নিয়ম মেনে নিলামে তোলা হবে ৷ তার পর সরকারের রয়্যালটি এবং কর বাদ দিয়ে বাকি টাকা ওই কৃষককে দিয়ে দেওয়া হবে ৷ মনে করা হচ্ছে নিলামে এর দাম উঠতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

বিশেষজ্ঞদের ধারণা, পান্না জেলায় ভূগর্ভে লুকিয়ে আছে প্রায় ১২ লক্ষ ক্যারাটের হিরে ৷ পান্না ডায়মন্ড রিজার্ভ এলাকায় জমির কিছু কিছু অংশ সরকারের তরফে লিজ দেওয়া হয় স্থানীয় কৃষক ও শ্রমিকদের ৷ তাঁরা খনন করে হিরে পেলে নিয়মমাফিক তা জমা করে দেন জেলার খনি আধিকারিককে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Panna Diamond: সুপ্রসন্ন ভাগ্যলক্ষ্মী! ২ বছরে ৬ বার বহুমূল্য হিরে খুঁজে পেলেন কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল