TRENDING:

Earthquake: শোনা গেল বিস্ফোরণের শব্দ, বাসিন্দারা আতঙ্কিত ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, দেখুন Viral Video

Last Updated:

দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইজাগ: রবিবারটা সকালটা বেশ খারাপ শুরু হল ভাইজাগের (Vizag) বাসিন্দাদের৷ নভেম্বরের ১৪ তারিখ৷ রিখটার স্কেলে ১.৮ ম্যাগনিটিউডের ভূমিকম্প (Earthquake) হলেও সকাল ৭.১৩ তে হঠাৎই দুলে ওঠে৷ ঘুমন্ত অবস্থায় ঝটকা খাওয়ায় সকলেই ভয় পেয়ে যান৷ তাছাড়া সবচেয়ে আতঙ্কের ছিল একটা  বিস্ফোরণের একটা আওয়াজ৷ তবে শব্দটি কীসের তা নিয়ে কোনও অবশ্য পরিষ্কার ছবি পাওয়া যায়নি৷ দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷ নাগরিকদের ভূমিকম্প (Earthquake) থেকে বাঁচতে আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বলা হয়৷ GVMC  বলেছে, ‘‘ভূমিকম্পের মতো কিছু অনুভূত হলে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে৷ খোলা জায়গাই সুরক্ষিত জায়গা৷ ’’
Earthquake in Vizag- Photo Courtesy- Twitter/Video Grab
Earthquake in Vizag- Photo Courtesy- Twitter/Video Grab
advertisement

আরও পড়ুন - মালদহে NBSTC এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন, বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ডাক নেতৃত্বের

ডেকান ক্রনিকালের রিপোর্ট অনুযায়ি বহু মানুষ কম্পনের আওয়াজে নিজেদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে৷ মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় এসে ভিড় করে৷ ন্যাশান সেন্টার অফ সিসমোলজি (National Center for Seismology) ভূমিকম্প মাটির ৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল৷

advertisement

এই ভূমিকম্পের উৎসস্থল  VUDA পার্ক লাইটহাউসের কাছে, যা ভাইজাগ উপকূলে৷ এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

এর আগে ২৪ অগাস্ট হালকা কম্পন অনুভূত হয় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়৷ সে সময় বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৫.১৷ বিশাখাপত্তনম , নেল্লোর, প্রকাশম উপকূলে কম্পন অনুভূত হয়েছিল৷ ন্যাশানাল সেন্টার সিসমোলজি -র মতে ৫.১ ম্যাগনেটিউড ভূমিকম্প হয়েছিল৷ বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে হয়েছিল কম্পন৷ অন্ধ্রপ্রদেশেক কাকিনাড়ার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমের ২৯৬ কিলোমিটার দূরে ছিল কম্পন৷ এটা আইএমডি (IMD) হায়দরাবাদ কনফার্ম করেছিল৷ কম্পন অনুভূত হয়েছিল উত্তর তামিলনাড়ু ও চেন্নাইতেও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: শোনা গেল বিস্ফোরণের শব্দ, বাসিন্দারা আতঙ্কিত ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, দেখুন Viral Video
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল