TRENDING:

Gaza Peace Board: গাজায় শান্তি প্রতিষ্ঠায় গঠিত বোর্ডের সদস্য হতে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!

Last Updated:

সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি বোর্ডের সদস্য হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রে এমনই দাবি করা হয়েছে৷ সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকা কূটনৈতিক সংঘাতের পর যে পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে৷
মোদিকে চিঠি দিলেন ট্রাম্প৷
মোদিকে চিঠি দিলেন ট্রাম্প৷
advertisement

দু বছর ধরে ইজরায়েলের সঙ্গে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্য জাতি সংঘের সহায়তায় এই বোর্ড গঠন করে আমেরিকা৷ এই বোর্ডের চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ সেই চিঠিতেই মোদিকে এই বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প৷ মোদি ছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগানকে এই বোর্ডে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বোর্ড গঠনের কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প৷ পরে তিনি জানান মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হবেন৷ এ ছাড়াও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার এই বোর্ডের সদস্য হবেন৷ অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট-এর সিইও মার্ক রোয়ান এবং আমেরিকার সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই বোর্ডে রয়েছেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gaza Peace Board: গাজায় শান্তি প্রতিষ্ঠায় গঠিত বোর্ডের সদস্য হতে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল