TRENDING:

পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির জয় কি দাঁড়ি টানবে শিবসেনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ?

Last Updated:

দেশজুড়ে গেরুয়া শিবিরের যে দাপট চলছিল ৷ তা এখন অনেকটাই স্তিমিত ৷ চার বছর পর মোদি-শাহের ম্যাজিক যে একেবারেই ফিকে হয়ে গিয়েছে, তা দেশজুড়ে ১০টি বিধানসভা এবং ৪টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেই স্পষ্ট ৷ কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  দেশজুড়ে গেরুয়া শিবিরের যে দাপট চলছিল ৷ তা এখন অনেকটাই স্তিমিত ৷ চার বছর পর মোদি-শাহের ম্যাজিক যে কিছুটা ফিকে হয়ে গিয়েছে, তা দেশজুড়ে ১০টি বিধানসভা এবং ৪টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেই স্পষ্ট ৷ কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগেই জোরদার ধাক্কা খেল বিজেপি ৷ চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র পালঘরে শিবসেনাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷ এই পরাজয়ে বিজেপির বহুদিনের রাজনৈতিক সুখ দু:খের সঙ্গী শিবসেনার এনডিএ সংসর্গ ত্যাগ করার জল্পনাকে খানিকটা হলেও উস্কে দিল ৷ কাজেই বলা যায়, পালঘরের লোকসভা আসনে জিতে মহারাষ্ট্রে মূলত ত্রিমুখী লড়াইয়ে নিজেদের ভিত আরও বেশি মজবুত করল বিজেপি ৷ অপরদিকে, পালঘরে শিবসেনার ভিত উপড়ে যাওয়ায় তারা যে আরও বেশী মরিয়া হয়ে উঠবে নিজেদের ক্ষমতা বাড়াতে ৷ সেই বিষয়টি নিশ্চিত ৷
advertisement

২০১৪ সালের লোকসভা নির্বাচনের উপরে যদি নজর রাখা যায় ৷ তাহলে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭৩টি দখল করে নিয়েছিল বিজেপি ৷ পালঘর এবং ভান্ডারা গোন্ডিয়া আসনে জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি ৷ কিন্তু সমাজবাদী পার্টি জিতেছিল ৩টি আসনে ৷ ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও বহাল ছিল সেই গেরুয়া ঝড় ৷ কিন্তু সেই ঝড় এক ঝটকায় বড়সড় ধাক্কা খেয়েছে ৷ আর যার জেরে বিজেপির অন্দরেই কোন্দল প্রকট হয়েছে ৷ কারণ ২০১৮ সালে যে চারটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে ২টিই মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র ৷ কিন্তু সেই দু’টির মধ্যে পালঘরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোদি ব্রিগেডের সামনে ধরাশায়ী হয়েছে শিবসেনা ৷ যার জেরে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির কাজ নিয়েও প্রশ্ন উঠেছে দলের অন্দরেই ৷

advertisement

প্রসঙ্গত, পালঘরে বিজেপির জয় নিশ্চিত হয়েছে ঠিকই ৷ কিন্তু তা হয়েছে বিজেপিরই পুরনো শরিক শিবসেনাকে হারিয়ে! ফলে বিজেপির এই সান্ত্বনা পুরস্কারও শেষ পর্যন্ত এনডিএ-র ঐক্যেই চিড় ধরাবে বলে মত রাজনৈতিক মহলের ৷ এই জয় শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কের ভাঙন আরও জোরদার করেছে তা বলাই যায় ৷ অপরদিকে, কংগ্রেসের সঙ্গে শিবসেনার সম্পর্ক আরও মজবুত হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের ৷

advertisement

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে একলা লড়ার কথা ঘোষণা করেছিল শিবসেনা নেতৃত্ব ৷ গত তিন বছর ধরে বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক খুবই খারাপ । বিজেপি বার বার শিবসেনাকে অবজ্ঞা করে চলেছে । যার জেরেই পুরোনো দুই শরিক দলের মধ্যেই বিচ্ছেদ ঘটে ৷ আর সেই দু’টি শরিক দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই ‘দু:খজনক’ বলে আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ একইসঙ্গে এই দুই শরিক দলের আবারও একসঙ্গে লড়াইয়ের পথ আরও সংকীর্ণ হল বলেই মত রাজনৈতিক মহলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির জয় কি সহজভাবে নেবে শিবসেনা ? নাকি দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বিজেপির সঙ্গেই লোকসভা নির্বাচনের আগেই পাকাপাকি বিচ্ছেদ হবে ! সেকথা বলবে সময় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির জয় কি দাঁড়ি টানবে শিবসেনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ?