TRENDING:

Dharmendra Pradhan on NCERT Textbook Row: 'বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা', NCERT-র বই নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Last Updated:

Dharmendra Pradhan on NCERT Textbook Row: ‘বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা’, পাঠ্যপুস্তকে আদালত অবমাননা বিতর্কে দুঃখপ্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অষ্টম শ্রেণীর সোশ্যাল সায়েন্সের পাঠ্যবইয়ে ‘জুডিশিয়াল কোরাপশন’ অর্থাৎ, বিচারবিভাগীয় দুর্নীতির উল্লেখ থাকা নিয়ে বৃহস্পতিবারও NCERT-র তুমুল সমালোচনা করে সুপ্রিম কোর্ট৷ সেই বিতর্কে এবার প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
‘বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা’, পাঠ্যপুস্তকে আদালত অবমাননা বিতর্কে দুঃখপ্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
‘বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা’, পাঠ্যপুস্তকে আদালত অবমাননা বিতর্কে দুঃখপ্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
advertisement

ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শিক্ষামন্ত্রী এনসিআরইটি-র বই বিতর্ক নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন। বলেন, ”বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। কোনও ভাবেই কোনও অসম্মান হোক, এমন অভিপ্রায় নেই আমাদের। এ বিষয়ে শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছে, তা মেনেই পদক্ষেপ করা হবে।”

advertisement

পাশাপাশি, এ বিষয়ে সংস্থার কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ কড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে NCERT-র ওই পাঠ্যপুস্তকের অধ্যায়টি নিষিদ্ধ ঘোষণা করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ এবার থেকে ওই পাঠপুস্তকের ওই অধ্যায়টি আর ছাপা, পুনর্মুদ্রণ করা বা ডিজিটাল প্রিন্ট করা যাবে না৷

আরও পড়ুন: SIR-এর তালিকায় কী কী ভুল আছে? জেলাশাসকদের গ্রিন সিগন্যাল পেলেই বড় সিদ্ধান্ত নেবে কমিশন! অপেক্ষা শুধু শনিবারের

advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রধান বিচারপতি জানিয়েছেন ওই অধ্যায় রয়েছে এমন সবক’টি বই ‘বাজেয়াপ্ত’ করতে হবে এবং পাশাপাশি, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কেউ যদি ওই বইয়ের কপি কারওকে দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ এসবের পাশাপাশি, NCERT চেয়ারম্যান প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানির এবং স্কুল শিক্ষার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷

advertisement

আরও পড়ুন: ‘আমার প্রয়াত মা’কেও টেনে নামানো হয়েছে’, চরম যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী! কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
রাত গড়িয়ে শেষ হয় পুজো, বারাসতের প্রাচীন বাবা পঞ্চাননের ধুনো পোড়া দেখতেই উপচে পড়ে ভিড়
আরও দেখুন

বুধবার এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে বিশেষ শব্দবন্ধের ব্যবহার নিয়ে চূড়ান্ত কড়া প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ এনসিইআরটি-র অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে ‘judicial corruption’ অর্থাৎ, বিচার বিভাগীয় দুর্নীতি শব্দবন্ধের ব্যবহারের সমালোচনা করে শীর্ষ আদালত। বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। আর তা শুনেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dharmendra Pradhan on NCERT Textbook Row: 'বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা', NCERT-র বই নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল