আরও পড়ুন– দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
প্রসঙ্গত, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)–এর নিয়ম নিয়ে রীতিমত সমস্যায় রয়েছে দেশের এয়ারলাইন্সগুলি। পাইলটদের বেশি বিশ্রাম দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। নতুন পাইলট নিয়োগ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার প্রশ্ন উঠছে মদ্যপানের নিয়ম বদলে কি প্রমান করতে চাইল তারা। তবে কর্তৃপক্ষের মতে আগের নিয়মে এমন কোনও ঘটনা প্রমাণিত হলেই তিন মাস বসে যেতে হচ্ছিল পাইলটকে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, একজন পাইলট তিন মাস বসে গেলে মারাত্মক সমস্যায় পড়বে এয়ারলাইন্সগুলি। তাই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সংস্থা বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন– চার দিনে চারটি প্রধান গ্রহের পর পর গোচর ! মার্চ মাসে এই ছয় রাশির আয় বৃদ্ধি পাবে
উল্লেখ্য, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)–এর নিয়ম চালু হয়েছে, তাতে সমস্যায় পড়েছে দেশের এয়ারলাইন্সগুলি। বেশি করে বিশ্রাম দিতে হচ্ছে পাইলটদের। সমস্ত শিডিউল মেনে ফ্লাইট চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইন্সগুলিকে। কোটি কোটি টাকা দিয়ে নতুন পাইলট নিয়োগ করতে ক্ষত তৈরি হচ্ছে তাদের। অতীতে সামান্য মদ্যপানেও চাকরি গিয়েছে একাধিক পাইলটের। এবার কিছুটা রেহাই মিলবে বলে ধারণা তাদের।
