TRENDING:

দিল্লি হিংসায় প্রত্যক্ষ মদতের অভিযোগ, গ্রেফতার পিএফআই-এর দুই মাস্টারমাইন্ড

Last Updated:

কেন্দ্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে, সিএএ বিরোধী আন্দোলনে টানা অর্থ জোগান দিয়ে এসেছে পিএফআই। ইডির তদন্তে জানানো হয়েছিল, তিন মাসে পিএফআই-এর ৭৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা জমা পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লিঃ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল নিষিদ্ধ সগঠন পিএফআই-এর সভাপতি মহম্মদ পারভেজ আহমেদ এবং সচিহ মহম্মদ ইলিয়াসকে বৃহস্পতিবার গ্রেফতার করল৷  অভিযোগ, এই দুই পিএফআই নেতার প্রত্যক্ষ মদতেই দিল্লিতে হিংসা সংগঠিত হয়েছিল৷ অভিযোগ হিংসায় মদত দিতে  টাকাও দিয়েছিলেন তাঁরা৷
advertisement

দিন কয়েক আগেই রাজধানীতে হিংসা ছড়ানোর জন্য মহম্মদ দানিশ নামেএক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ ওই যুবক পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য৷ তার বিরুদ্ধে এনআরসি-সিএএ বিরোধীদের উস্কানি দেওয়ার অভিযোগ আনে দিল্লি পুলিশ৷ আইএস যোগাযোগের সন্দেহে ধৃত এক কাশ্মীরী দম্পতিকে জেরা করে পুলিশ তাঁকে গ্রেফতার করে৷

কেন্দ্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে, সিএএ বিরোধী আন্দোলনে টানা অর্থ জোগান দিয়ে এসেছে পিএফআই। ইডির তদন্তে জানানো হয়েছিল, তিন মাসে পিএফআই-এর ৭৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা জমা পড়েছে। তদন্তকারীদের দাবি, এই টাকা প্রত্যক্ষ ভাবে ব্যবহৃত হয়েছে আন্দোলনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, এবার অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা
আরও দেখুন

কেন্দ্রের তরফে আরও জানানো হয়, ভোটের আগে গোটা দিল্লিতে আন্দোলনের পরিকল্পনা তৈরিতে হাত ছিল পিএফআইয়ের প্রেসিডেন্ট মহম্মদ পারভেদ আহমেদের৷ হেফাজতে নিয়ে এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি হিংসায় প্রত্যক্ষ মদতের অভিযোগ, গ্রেফতার পিএফআই-এর দুই মাস্টারমাইন্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল