TRENDING:

প্রেমের জেরে দিল্লিতে প্রেমিকা খুন, প্রেমিকের ঘরে পচাগলা দেহ !

Last Updated:

প্রেম করে গেল প্রাণ ৷ তাও আবার প্রেমিকের হাতেই ! ঘটনাটি ঘটেছে দিল্লির মডেল টাউন এলাকায় ৷ দিল্লির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আরজু সিংয়ের মরদেহ পাওয়া গেল প্রেমিক নবীনের বাড়ি থেকে ৷ প্রেমিক নবীন আপাতত রয়েছে পুলিশের হেফাজতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রেম করে গেল প্রাণ ৷ তাও আবার প্রেমিকের হাতেই ! ঘটনাটি ঘটেছে দিল্লির মডেল টাউন এলাকায় ৷ দিল্লির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আরজু সিংয়ের মরদেহ পাওয়া গেল প্রেমিক নবীনের বাড়ি থেকে ৷ প্রেমিক নবীন আপাতত রয়েছে পুলিশের হেফাজতে ৷
advertisement

মৃত আরজু সিংয়ের বোন পুলিশকে জানায়, ‘গত দু’দিন ধরেই আরজুকে পাওয়া যাচ্ছিল না ৷ পুলিশে মিসিং ডায়েরিও করা হয়েছিল ৷’ আরজু-র পরিবারের কথা অনুযায়ী, পুলিশ পৌঁছয় নবীনের বাড়িতে ৷ সেখানে নবীনের ঘর থেকে মেলে আরজু-র পচাগলা দেহ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন আরজু ও নবীন ৷ ইচ্ছে ছিল বিয়ে করাও ৷ কিন্তু বিয়েতে বাঁধা দেয় নবীনের পরিবার ৷ পরিবারের কথা শুনে নবীন রাজিও হয়ে যায় অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে ৷ তথ্য অনুযায়ী, নবীনের বিয়ের আগের দিনই আরজুকে হত্যা করে নবীন পরিবার ৷ বিয়েতে যাতে বাধা না দিতে পারে আরজু, তাই এই হত্যা বলে অনুমান করছে পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজু-র দেহ ৷ নবীন রয়েছেন পুলিশি হেফাজতে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমের জেরে দিল্লিতে প্রেমিকা খুন, প্রেমিকের ঘরে পচাগলা দেহ !