TRENDING:

Delhi Elections 2020: দিল্লির মধ্যে 'ছোট ছোট পাকিস্তান' ট্যুইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ

Last Updated:

৮ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন৷ রাজনৈতিক তর্জা তুঙ্গে৷ এ হেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কপিল মিশ্র ট্যুইট করেন, 'দিল্লির মধ্যে অনেকগুলি মিনি পাকিস্তান তৈরি হয়েছে৷ ৮ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: 'মিনি পাকিস্তান' ট্যুইটে দিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্রর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই কপিলকে শো-কজ নোটিশ পাঠিয়েছে রিটার্নিং অফিসার৷ একই সঙ্গে তাঁকে ওই ট্যুইটটি তুলে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement

৮ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন৷ রাজনৈতিক তর্জা তুঙ্গে৷ এ হেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কপিল মিশ্র ট্যুইট করেন, 'দিল্লির মধ্যে অনেকগুলি মিনি পাকিস্তান তৈরি হয়েছে৷ ৮ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ভারত বনাম পাকিস্তান লড়াই হবে৷'

এখানেই শেষ নয়৷ কপিলের ট্যুইট, 'পাকিস্তানের প্রবেশ শাহিনবাগে হয়ে গিয়েছে৷ দিল্লিতেও ছোট ছোট পাকিস্তান তৈরি করা হচ্ছে৷' কপিলের এই ট্যুইটের পরেই নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন কপিল৷ কমিশন জানিয়ে দেয়, নির্বাচনী বিধির ধারা লঙ্ঘন হয়েছে৷ কোনও প্রার্থী এমন কোনও কাজ করতে পারেন না, যা কোনও জাতি, সম্প্রদায় বা ধর্মের মানুষকে হিংসামূলক উস্কানি দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

রিটার্নিং অফিসারের নোটিসে আরো বলা হয়, কপিল মিশ্র যা করেছেন, তা আইনত অপরাধ৷ দিল্লিক মুখ্য নির্বাচনী আধিকারিক ট্যুইট সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠায়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020: দিল্লির মধ্যে 'ছোট ছোট পাকিস্তান' ট্যুইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল