প্রথমে দিল্লি পুলিশের দল অভিযুক্তদের অম্বালা সিভিল হাসপাতালে নিয়ে যায়৷ দিল্লি নিয়ে যাওয়ার আগে সেখানে তাদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়৷ গত বুধবার সকাল ৯টার দিকে দিল্লি পুলিশের একটি দল শিমলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে রোহরুতে পৌঁছলে এবং চিরগাঁও মান্ডালির একটি রিসোর্ট থেকে তিনজনকে আটক করলে শুরু হয় দুই রাজ্যের পুলিশের মধ্যে ‘হাই-ভোল্টেজ’ বিবাদ।
advertisement
আরও পড়ুন: দিল্লি পুলিশ বনাম হিমাচল পুলিশ! ৩ কংগ্রেস কর্মীর গ্রেফতারিতে তপ্ত শিমলা, ভাইরাল ভিডিও
সতর্ক হওয়ার পর, হিমাচল পুলিশ বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করে৷ তারপর অবশেষে, সোলান জেলার আইএসবিটি শিমলা, শোঘি এবং ধর্মপুরে দিল্লি পুলিশের গাড়ি থামায়। তারপরে বুধবার বিকেল ৪টে নাগাদ, শিমলা পুলিশ অভিযুক্তদের হেফাজতে নেয়৷ তারপরে তাদের পেশ করা হয় স্থানীয় আদালতে৷
হিমাচল পুলিশ যুক্তি দিয়েছিল যে, ওই তিনজনকে গ্রেফতার করার সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি৷ অন্যদিকে, আসামিপক্ষ অবৈধ আটক, যথাযথ নথিপত্র এবং মেডিক্যাল পরীক্ষার অভাবের অভিযোগ এনে ট্রানজিট রিমান্ডের বিরোধিতা করেছিল তারা।
আরও পড়ুন:ইউনূস-জামাত যোগ নিয়ে বোমা ফাটিয়েছিলেন..এবার রাষ্ট্রপতিকে জবাব জামাত সুপ্রিমো শফিকুরের
উভয়পক্ষের আপত্তি শোনার পরে, আদালত দিল্লি পুলিশের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত আইনজীবী নন্দ লাল ঠাকুর বলেন, ‘‘অভিযুক্তদের এখন দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার আদালতে হাজির করানো হবে।’’
