TRENDING:

Delhi Bus Accident: দিল্লির করোল বাগে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবোঝাই ডবল ডেকার বাস! মৃত ২, আহত বহু যাত্রী

Last Updated:

Delhi Bus Accident: দিন তিনেক আগে রাজস্থন থেকে দিল্লি এসেছিল বাসটি! মঙ্গলবার রাতে ফের রওনা দিয়েছিল রাজস্থানের উদ্দেশে! কিন্তু আর বাড়ি ফেরা হল না! করোল বাগের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এল্টে গেল বাস! জখম বহু যাত্রী, মৃত ২

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: দিল্লির করোল বাগের কাছে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ডবল ডেকার বাস, মৃত্যু ২ যাত্রীর, আহত আরও অনেক যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Delhi Karol Bagh Bus Accident
Delhi Karol Bagh Bus Accident
advertisement

মঙ্গলবার গভীর রাতে ঝান্ডেওয়ালান মন্দিরের কাছে ব্যস্ত এলাকায় এহেন ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা রাজস্থানের জয়পুর থেকে দিল্লি এসেছিলেন দিন তিনেক আগে। মঙ্গলবার রাতে আবার জয়পুরের উদ্দেশে রওনা হয় বাস। কিন্তু হনুমান মন্দিরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট চাইতে গিয়ে কড়াই হাতে তৃণমূল প্রার্থী! ভোটারদের মন জয়ে রান্না করে খাইয়ে বাসন মাজলেন নিজেই
আরও দেখুন

দুর্ঘটনাস্থলের ছবি দেখেই দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। দুমড়েমুচড়ে গিয়েছে গোটা বাস, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাসের চাকা, উপড়ে আসা সিট। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ব্যস্ত জনবহুল এলাকায় চালাতে গিয়েই হয়তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। স্থানীয় মানুষজন ও কর্তৃপক্ষ তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন। ছুটে আসে দমকল ও পুলিশ বাহিনী। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Bus Accident: দিল্লির করোল বাগে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবোঝাই ডবল ডেকার বাস! মৃত ২, আহত বহু যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল