TRENDING:

রাজস্থানের বারমেরে সরকারি স্কুলের শৌচালয়ে ধর্ষিতা দলিত কিশোরী

Last Updated:

Rajasthan Rape: শনাক্ত করা গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷ তার সন্ধানে চলছে পুলিশি তদন্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারমের : স্কুলের শৌচালয়ে ধর্ষিতা হত এক দলিত কিশোরী৷ এই অভিযোগে উত্তপ্ত রাজস্থানের বারমের৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই জেলার এক সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে৷ কিশোরীর মায়ের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর তাঁর মেয়েকে ধর্ষণ করা হয় ৷ তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন বেশ কিছু দিন পর ৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

তবে শনাক্ত করা গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷ তার সন্ধানে চলছে পুলিশি তদন্ত৷ নিগৃহীতার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে৷ কিছু দিন আগে ভোপালে স্কুলবাসে ধর্ষণ করা হয় নার্সারির এক ছাত্রীকে৷ অভিযোগের তির স্কুলগাড়ির চালকের দিকেই৷

আরও পড়ুন : পরীক্ষার খাতায় ভুল, শিক্ষকের ভয়ানক মারে করুণ পরিণতি হল ছাত্রের

advertisement

পুলিশের দাবি, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিগৃহীতা হয় ওই শিশুকন্যা৷ এমনকি, তখন গাড়িতে মহিলা অ্যাটেন্ড্যান্টও ছিল বলে জানা গিয়েছে৷ অভিযোগ, তার সামনেই অত্যাচার করা হয় নার্সারির পড়ুয়াকে৷

আরও পড়ুন :  FlipKart-এ অর্ডার করেছিলেন ল্যাপটপ! বক্স খুলতেই মাথায় হাত যুবকের! কী এলো? বড় চমক

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

পরে গ্রেফতার করা হয় স্কুলগাড়ির চালক ও তার মহিলা সহকারীকে৷ বেআইনি নির্মাণের দায়ে প্রশাসনিক উদ্যোগে গুঁড়িয়ে দেওয়া অভিযুক্ত চালকের ঘরও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানের বারমেরে সরকারি স্কুলের শৌচালয়ে ধর্ষিতা দলিত কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল