TRENDING:

নোট বাতিলের পর সরকারি ব্যাঙ্কের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে কোটি কোটি কালো টাকা

Last Updated:

নোট বাতিল হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস ৷ এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থেকে কালো টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ ৷ কালো টাকা সাদা করা নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশ থেকে দুর্নীতি ও কালো টাকা দুর করার উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নোট বাতিল হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস ৷ এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থেকে কালো টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ ৷ কালো টাকা সাদা করা নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য  ৷ সম্প্রতি এমনই আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুমান সরকারি ব্যাঙ্কে টাকা জমা করে তা বিদেশি ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে ৷
advertisement

নোট বাতিলের পর থেকে বিভিন্ন উপায়ে কালো টাকা সাদা করার চেষ্টা চালাচ্ছিলেন কালো টাকার কারবারিরা ৷ তাই প্রথম থেকেই তাদের উপর নজর রেখেছিল গোয়েন্দা আধিকারিকরা ৷ সূত্রের খবর, ইডির হাতে সম্প্রতি এমন কিছু তথ্য এসেছে যা থেকে এটা পরিষ্কার যে সরকারি ব্যাঙ্কের মাধ্যেমে কালো টাকা বিদেশে পাঠানো হয়েছে ৷

সরকারির ব্যাঙ্কের মাধ্যমে যে কোলা টাকা সাদা করার চেষ্টা চালানো হচ্ছে, তা গোপন সূত্রে ইডির কাছে খবর ছিল ৷ এই খবর পাওয়ার পর থেকে মধ্যপ্রদেশ-সহ দেশের বিভিন্ন জায়গায় নোটিস জারি করে আট তারিখের পর থেকে হওয়া লেনদেনের তথ্য চেয়ে পাঠিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এই বিষয়ে আয়কর বিভাগেরও সহযোগিতা চেয়েছে ইডি ৷ মধ্যপ্রদেশের সরকারি ব্যাঙ্কের তরফে আয়কর বিভাগে জানানো হয়েছে নোট বাতিলের পর ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা পড়েছে ৷ তবে এই বিষয়ে স্পষ্ট কিছু জানানো না হলেও ইঙ্গিতে বোধানো হয়েছে যে গোয়েন্দা আধিকারিকদের কাছে তথ্য রয়েছে কোটি কোটি টাকা বিদেশি ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের পর সরকারি ব্যাঙ্কের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে কোটি কোটি কালো টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল