TRENDING:

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভাল ফল, বিকাশ দুবের দলে ভিড়েই প্রাণ গেল প্রভাতের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: সম্প্রতি উত্তর প্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল সে৷ এ হেন প্রভাত মিশ্র ওরফে কার্তিকেকেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মরতে হয়েছে৷ অভিযোগ, বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী এই তরুণ আট পুলিশকর্মীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত৷
advertisement

পুলিশের দাবি অনুযায়ী প্রভাতের বয়স ১৯ বছর হলেও নিহতের মায়ের দাবি অনুযায়ী, তাঁর ছেলের বয়স ১৬৷ সন্তানহারা ওই মায়ের অভিযোগ অনুযায়ী তাঁর নাবালক ছেলেকেই গুলি করে মেরেছে পুলিশ৷

গত ২৯ জুন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করে প্রভাত৷ এর ঠিক দশ দিন পরেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় তার৷ প্রভাতের দশম শ্রেণির মার্কশিট এবং আধার কার্ড অনুযায়ী, তাঁর জন্মতারিখ ২০০৪ সালের ২৭ মে৷ অর্থাৎ তার বয়স এখন ১৬ বছর৷

advertisement

কানপুরের চৌবেপুরের বিকরু গ্রামেই থাকত প্রভাত৷ এই গ্রামেরই বাসিন্দা ছিল বিকাশ দুবেও৷ বিকাশকে ধরার জন্য কিছুদিন আগে এই বিকরু গ্রামেই হানা দিয়েছিল পুলিশ৷ তখনই পুলিশের উপরে হামলা চালায় বিকাশের দলবল৷ মৃত্যু হয় আট পুলিশকর্মীর৷

এই ঘটনার পরই গ্রাম ছেড়ে পালায় প্রভাত৷ যদিও তাঁর মায়ের দাবি অনুযায়ী তিনিই ছেলেকে কয়েকদিন অন্যত্র গিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন৷ গত ৮ জুলাই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রভাতকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে বিকরু শ্যুটআউটে ব্যবহৃত পিস্তলও উদ্ধার হয় বলে দাবি পুলিশের৷ ৯ জুলাই তাকে উত্তর প্রদেশ নিয়ে আসা হচ্ছিল৷ পুলিশের দাবি অনুযায়ী, মাঝপথে পুলিশের গাড়ির চাকা লিক হয়ে যায়৷ সেই সুযোগে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাত৷ তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার৷

advertisement

প্রভাতের মা গীতাদেবীর দাবি অনুযায়ী, তাঁদের বাড়ির ছাদ ব্যবহার করে কয়েকজন দুষ্কৃতী পুলিশকর্মীদের উপরে হামলা চালিয়েছিল৷ এর সঙ্গে প্রভাত যুক্ত ছিল না৷ তাঁর আরও দাবি, প্রভাত বায়ুসেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখত৷ গীতাদেবীর প্রশ্ন, যে ছেলে পরীক্ষায় ভাল নম্বর পেয়ে পাশ করে, সে কেন বিকাশের দলের হয়ে কাজ করতে যাবে? প্রসঙ্গত, দশম শ্রেণির পরীক্ষাতেও ৭৮ শতাংশ নম্বর পেয়েছিল প্রভাত৷

advertisement

যদিও গীতাদেবীর দাবি মানতে নারাজ পুলিশ৷ তাদের দাবি, গ্রেফতারের পর প্রভাত স্বীকার করেছিল, বিকরু গ্রামে এনকাউন্টারের পর মৃত দুই পুলিশকর্মীর পিস্তল এবং গুলি নিয়ে বিকাশ দুবের সঙ্গে গা ঢাকা দিয়েছিল সে৷ প্রভাতের সঙ্গে আরও দুই দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়৷ উত্তর প্রদেশ পুলিশের দাবি অনুযায়ী, হরিয়ানার পুলিশই তাদের জানিয়েছিল যে প্রভাতের বয়স ১৯ বছর৷

advertisement

প্রভাতের মৃত্যুর পর পরই কানপুরের ডন বিকাশ দুবেরও অনেকটা একই কায়দায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়৷ পুলিশের দাবি, প্রভাতের মতো অনেক কমবয়সিকেই নিজের দলে টেনে কার্যত জঙ্গি কায়দায় তৈরি করেছিল বিকাশ দুবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

প্রভাতের পরিবারের এখন আশঙ্কা, এর পর তার বাবাকেও গ্রেফতার করতে পারে পুলিশ৷ শুধু তাই নয়, হয়রানির আশঙ্কায় প্রভাতের দিদিকেও অন্যত্র রেখে এসেছে তার পরিবার৷ প্রভাত এবং তার দিদির সমস্ত সরকারি নথিও অন্য জায়গায় সরিয়ে রেখেছেন গীতাদেবী৷ তাঁর আশঙ্কা, পুলিশ সেগুলি নষ্ট করে দিতে পারে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভাল ফল, বিকাশ দুবের দলে ভিড়েই প্রাণ গেল প্রভাতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল