TRENDING:

চিনের তৈরি রোবট কুকুর নাকি তাঁদের! ধরা পড়তেই, 'চুরির' দায়ে AI Summit ছাড়তে হল গালগোটিয়া ইউনিভার্সিটিকে!

Last Updated:

চিনের রোবট নিজেদের তৈরি বলে দাবি করে দিল্লিতে প্রদর্শনী চালাচ্ছিল গালগোটিয়া বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: চিনের রোবট নিজেদের তৈরি বলে দাবি করে দিল্লিতে প্রদর্শনী চালাচ্ছিল গালগোটিয়া বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই ঘটনা সামনে আসতেই ওই বিশ্ববিদ্যালয়ের স্টলের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে তাঁদের সেই জায়গা ছেড়ে চলে যেতে বলা হয়। ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ নামে এই হাই প্রোফাইল সামিটে এমন বিষয় সামনে আসায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, চিনা একটি রোবট কুকুরের প্রদর্শনী থেকেই বিতর্কের সূত্রপাত।
চিনা কুকুর কে নিজেদের দাবি করে বিপাকে বিশ্ববিদ্যালয়
চিনা কুকুর কে নিজেদের দাবি করে বিপাকে বিশ্ববিদ্যালয়
advertisement

সূত্রের খবর, ওই শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁদের স্টল খালি করে জায়গা ছেড়ে দিতে বলার পড়েই বিদ্যুৎ সংযোগও ছিন্ন করে দেওয়া হয়।

চিনা ওই রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েন ওই বিশ্ববিদ্যালয়। এর আগে সিএনএন-নিউজ১৮-কে এক সরকারি কর্তা জানান, গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের এই ‘চুরির’ বিষয়টি সরকারের নজরে আসে। জানা গিয়েছে, বিতর্কের সূত্রপাত নয়ডার গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনকে কেন্দ্র করে। এআই সম্মেলনে ওই বিশ্ববিদ্যালয় একটি রোবটিক কুকুরের প্রদর্শন করে। ওই রোবটের পোশাকি নাম ‘ওরিয়ন’।

advertisement

এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করে ওই বিশ্ববিদ্যালয়। সেখানেই ‘ওরিয়ন’কে উপস্থাপন করে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্পের অধীনে এই রোবট তৈরি করা হয়েছে। কিন্তু, সমাজমাধ্যমে এই ভিডিও পোস্ট করতেই জানা যায় ওটা আদতে চিনা পণ্য। ওই রোবটের নাম ‘ইউনিট্রি গো-২’। বাণিজ্যিক কারণে ওই রোবটের ব্যবহার করে চিন। মূলত এই রোবটের ভারতীয় মুদ্রার দাম প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন
আরও দেখুন

এই বিষয়টি সামনে আসতেই বিরোধীদের বিরুদ্ধে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, “ভারতের প্রতিভা এবং তথ্য ব্যবহারের পরিবর্তে এআই সম্মেলনে এখন চিনা পণ্য প্রদর্শিত হচ্ছে।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চিনের তৈরি রোবট কুকুর নাকি তাঁদের! ধরা পড়তেই, 'চুরির' দায়ে AI Summit ছাড়তে হল গালগোটিয়া ইউনিভার্সিটিকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল