TRENDING:

Crime: বোনকে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে অত্যাচার, রাখির দিনেই ২০ বছরের জেলের সাজা ধর্ষক দাদার

Last Updated:

Crime: এই ঘটনায় ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: বুধবার এক মারাত্মক অপরাধের সাজা দিল আদালত৷ রাখির দিন ওড়িশার আদালতের রায় নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে৷ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৪ বছরের বোনকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছিল৷ আর সেই ঘটনায় অন্তসত্ত্বা হয়ে পড়েছিল ওই নাবালিকা৷ এই ঘটনায় ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ওড়িশা হাইকোর্টের বিচারপতি এসকে সাহু এই মামলার রায় দেওয়ার সময় এটিও বলেছেন, আলাদা করে ৪০ হাজার টাকা ফাইন করা হয়েছে, এ ছাড়া অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি, কারণ রাখির দিনেই এই ঘটনার সাজা ঘোষণা করা হয়েছে আদালতের তরফ থেকে৷

advertisement

তিনি বলেছেন, ‘এটা সত্যি একেবারে হৃদয়বিদারক ও মন ভাঙা এক ঘটনা, যে এই ধর্ষণের ঘটনার সাজা ঘোষণা করা হচ্ছে রাখির মতো একটি শুভ তিথিতে৷ এই দিনটিতেই বোনকে রক্ষা করার শপথ নেন দাদা, শেষ নিঃশ্বাস পর্যন্ত দাদা রক্ষা করার শপথ নেন৷ আর সেই দিনই এই ঘটনা করতে হল৷’

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

এর আগে মালকানগিরি স্পেশাল জাজ এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিলেন৷ মে মাসের ২০১৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে নিজের গ্রামেই এই ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিল৷ পাশাপাশি, এই ঘটনা প্রকাশ্যে আসার পর বোনকে অভিযোগ দায়ের না করার জন্য হুমকিও দিয়েছিল৷ কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime: বোনকে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে অত্যাচার, রাখির দিনেই ২০ বছরের জেলের সাজা ধর্ষক দাদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল