TRENDING:

ওভারটেক নিয়ে বচসার জেরে যুবককে গুলি করে হত্যা

Last Updated:

শনিবার রাতে গাড়ি ওভারটেক নিয়ে বচসার জেরে গুলি করে খুন করা হল যুবককে ৷ অভিযোগ উঠেছে বিহারের জেডিইউ নেত্রী মনোরমা দেবীর ছেলে রকি যাদবের বিরুদ্ধে। ৷ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্ত রকি মদ্যপ ছিল ৷ মৃত ব্যক্তির নাম আদিত্য সাচদেব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গয়া: শনিবার রাতে গাড়ি ওভারটেক নিয়ে বচসার জেরে গুলি করে খুন করা হল যুবককে ৷ অভিযোগ উঠেছে বিহারের জেডিইউ নেত্রী মনোরমা দেবীর ছেলে রকি যাদবের বিরুদ্ধে। ৷ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্ত রকি মদ্যপ ছিল ৷ মৃত ব্যক্তির নাম আদিত্য সচদেব ৷
advertisement

গতকাল রাতে আদিত্য নিজের বন্ধুদের সঙ্গে সুইফ্ট গাড়িতে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় জেডিইউ নেত্রীর ছেলের ল্যান্ড রোভার গাড়িটি ওভারটেক করে তার গাড়ি ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর মনোরমা দেবীর স্বামী বিন্দি যাদব ও দেহরক্ষী রাজেশ কুমারকে খুনের ঘটনায় আটক করেছে পুলিশ ৷ তবে অভিযু্ক্ত রকি ঘটনার পর থেকেই পলাতক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

বিন্দি তার বয়ানে জানিয়েছেন তাঁর ছেলে গাড়ি চালাছিল ৷ অন্য গাড়িতে উপস্থিত আদিত্য ও তার বন্ধরা মদ্যপ ছিল ৷ রকির গাড়ি মাঝরাস্তাই আটকে দেয় আদিত্য ও তার বন্ধুরা ৷ এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে ৷ নিজেকে রক্ষা করার জন্য বন্ধুক বার গুলি করে রকি ৷ তবে অন্যদিকে আদিত্যর বন্ধরা জানিয়েছেন রকি তাদের বন্ধুকে হেনস্থা করে এবং আচমকা গুলি চালিয়ে দেয় যার জেরে তার মৃত্যু হয় ৷ জেডিইউ নেতা আলি আনওয়ার জানিয়েছে আইন কেউ হাতে নিতে পারে না ৷ যে অপরাধী তাকে সাজা পেতে হবেই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ওভারটেক নিয়ে বচসার জেরে যুবককে গুলি করে হত্যা