TRENDING:

Om Birla: এবার স্পিকারকে চিঠি বিজেপির মহিলা সাংসদদের! কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের পর, ওম বিড়লার প্রশংসা বিজেপির

Last Updated:

Om Birla: ৪ ফেব্রুয়ারির ঘটনার দিন স্পিকারের ভূমিকার প্রশংসা করে অবিলম্বে যাঁরা সেদিনের উত্তাল পরিস্থিতি তৈরি করেছিল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেন বিজেপি সাংসদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শাসক বিরোধী সাংসদ দ্বৈরথ অব‍্যহত সংসদে। কংগ্রেস সাংসদদের পর এবার বিজেপির মহিলা সাংসদদের চিঠি স্পিকার ওম বিড়লাকে। এবার ৪ ফেব্রুয়ারির ঘটনার দিন স্পিকারের ভূমিকার প্রশংসা করে অবিলম্বে যাঁরা সেদিনের উত্তাল পরিস্থিতি তৈরি করেছিল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেন বিজেপি সাংসদরা।
News18
News18
advertisement

প্রসঙ্গত, গতকাল কংগ্রেসের মহিলা সাংসদরা চিঠি দিয়েছিলেন স্পিকার ওম বিড়লাকে। মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগ করার প্রতিবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন তাঁরা৷ পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত গ্রহণ ইন্ডিয়া জোটের৷ অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত। অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। রাহুলকে লোকসভায় বলতে না দেওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

advertisement

আরও পড়ুন: শক্তিশালী সূর্য-বুধের মহামিলন! বুধাদিত্য যোগে সোনায় সোহাগা ৫ রাশির কপাল, হাতে আসবে প্রচুর টাকা, কেরিয়ারেও বড় প্রোমোশন

বিরোধীদের তরফে অনাস্থা প্রস্তাব আনার কারণ হিসেবে বলা হচ্ছে—

* বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে সংসদে বলতে না দেওয়া

* ⁠কংগ্রেসের মহিলা সাংসদদের বিরুদ্ধে অন‍্যায় অভিযোগ আনা

advertisement

* ⁠অনৈতিক ভাবে ৮ সাংসদকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করা

* ⁠ট্রেজারি বেঞ্চের এক সাংসদকে (নিশিকান্ত দুবে) সব রকমের ছাড় দেওয়া

আরও পড়ুন: বাংলাদেশের উপর ট্যারিফের বোঝা কমাল আমেরিকা! ভোটের আগেই নয়া বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্প-ইউনুসের, ২০% থেকে কত কমল শুল্কের হার?

সেরা ভিডিও

আরও দেখুন
দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, কোটি টাকার প্রকল্প
আরও দেখুন

সূত্রের খবর, অধিবেশনের দ্বিতীয় পর্বে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা। কারণ, অনাস্থা প্রস্তাব আনার আগে ২০ দিনের নোটিস দিতে হয়। অভিযোগ, সংসদে বাজেট অধিবেশনে নানাভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করেছে মোদি সরকার। বলতে দেওয়া হয়নি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে। প্রথমবার লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের জবাবী ভাষণ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে বৈঠকে বসেন বিরোধী জোটের সাংসদ ও নেতারা। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার উপ-দলনেতা সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। বৈঠকে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। সংসদে কী রণকৌশল হবে বিরোধী সাংসদদের? তা নির্ধারিত হল বৈঠকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Om Birla: এবার স্পিকারকে চিঠি বিজেপির মহিলা সাংসদদের! কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের পর, ওম বিড়লার প্রশংসা বিজেপির
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল