TRENDING:

BJP Loksabha Candidate List: আলিপুরদুয়ারে বাদ পড়লেন 'সাংসদ' বার্লা, লোকসভায় BJP প্রার্থী মনোজ টিগ্গা! তালিকায় আর কে কে...? দেখুন সম্পূর্ণ লিস্ট

Last Updated:

BJP Loksabha Candidate List: প্রথম দফায় বাংলার যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করল, তার মধ্যে বেশ কিছু নতুন মুখ যেমন আছে তেমনই কিন্তু কাটা পড়েছে পুরনো নাম। বাদ পড়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। সেখানে প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় বাংলার যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করল, তার মধ্যে বেশ কিছু নতুন মুখ যেমন আছে তেমনই কিন্তু কাটা পড়েছে পুরনো নাম। বাদ পড়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। সেখানে প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে।
বাদ পড়লেন 'সাংসদ' বার্লা, লোকসভায় BJP প্রার্থী মনোজ টিগ্গা
বাদ পড়লেন 'সাংসদ' বার্লা, লোকসভায় BJP প্রার্থী মনোজ টিগ্গা
advertisement

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে জেলার গেরুয়া শিবিরের অন্দরে চলা সমীক্ষায় ‘পিছিয়ে’ ছিলেন জন বার্লা। জেলার বিজেপি নেতাদের একাংশের দাবি, নিজের লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, গত পাঁচ বছরে বার্লা আলিপুরদুয়ারে দলের ‘ক্যাডারদের’ একটা বড় অংশের সঙ্গেই সে অর্থে যোগাযোগ রাখেননি। আর সেই কারণেই সম্ভবত বিজেপির অন্দরে একাংশ, দলের জেলা সভাপতি তথা বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে রাখছিলেন। প্রথম দফার তালিকা সেই ইঙ্গিতেই শিলমোহর দিল।

advertisement

আরও পড়ুন: ৭ রাজ্যে বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত সতর্কতা…! ৩ রাজ্যে চড়চড়িয়ে চড়ছে পারদ! হলুদ-কমলা Alert! কী হবে বাংলায়…? মেগা আপডেট IMD

যদিও গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বার্লা। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। কিন্তু বিজেপি সূত্রেরই খবর ছিল, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাঁচটি কেন্দ্রে বদল হতে পারেন দলের প্রার্থী, সম্ভাব্য সে তালিকায় থাকতে পারে আলিপুরদুয়ার কেন্দ্রও।

advertisement

এদিকে, তালিকা অনুযায়ী, কাঁথি কেন্দ্রে প্রার্থী হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ঘাটাল কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছেন, ঘাটালে দেবই প্রার্থী হবেন। যদিও দেব জানিয়েছিলেন, তিনি আর প্রার্থী হতে চান না।

আরও পড়ুন: জয়েন্টে জয়েন্টে একফোঁটাও জমতে দেয় না ইউরিক অ্যাসিড…! গরমে মোক্ষম সস্তার ‘এই শাক’! বাতের ব্যথার যম! হাজার রোগে উপশম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

শ্যামাপ্রসাদ রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। বুদ্ধিজীবী হিসেবে তাঁর তালিকায় আলাদা কদর থাকবে। অন্যদিকে বহরমপুরে প্রার্থী হলেন শহরের বিশিষ্ট শল্য চিকিতসক নির্মল সাহা। হাওড়ায় প্রার্থী করা হল রথীন চক্রবর্তীকে। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে হাওড়ার মেয়র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীতে তাঁর সঙ্গে মমতার বিরোধ শুরু হয়। তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে অমিত শাহের উপস্থিতিতে রথীন বিজেপিতে যোগ দেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Loksabha Candidate List: আলিপুরদুয়ারে বাদ পড়লেন 'সাংসদ' বার্লা, লোকসভায় BJP প্রার্থী মনোজ টিগ্গা! তালিকায় আর কে কে...? দেখুন সম্পূর্ণ লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল