TRENDING:

Bihar Election Result 2020: JDU-কে দুর্বল করেছে বিজেপিই, সমস্ত ধর্মনিরপেক্ষ,বিরোধী শক্তি এক হলে কী হতে পারে দেখাল বিহার: অধীর

Last Updated:

বিহারের মাটিতে উত্থানের জন্য বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গীকে দুর্বল করার মতো মারাত্মক অভিযোগ আনলেন কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীররঞ্জন ৷ কীভাবে এমন অসম্ভব সম্ভব করল বিজেপি তাও বিস্তারিত ব্যাখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিহারে টিকতে গোপন তাস, নিজের জোটসঙ্গীকেই দুর্বল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ বিরোধী জোটের জনপ্রিয়তা, এক্সিট পোলকে মিথ্য প্রমাণ করে পাটলিপুত্রে বিজেপির উত্থানের পিছনে রয়েছে গোপন অঙ্ক ৷ ভূমিপুত্রদের পিছনে ফেলে বিহারের মাটিতে পদ্মশিবিরের রথ এগোনোর পিছনে রয়েছে জোটসঙ্গীকে দুর্বল করার স্ট্র্যাটেজি, বলছেন কংগ্রেস সংসদীয় দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷
advertisement

এদিন ভোটের ট্রেন্ড অধীররঞ্জন বলেন, ‘নিজের ভোট বাঁচাতে জেডিইউ-র আসন কমাতে চেষ্টার কোনও ত্রুটি করেনি ৷ চিরাগ পাসোয়ান ও তার দল এলজেপি-কে ব্যবহার করে জেডিইউকে দুর্বল করেছে বিজেপি ৷ ওয়াইসিকেও মুসলিম ভোট কাটাতে ব্যবহার করেছে বিজেপি ৷ ধর্মনিরেপক্ষ ভোট কমুক এটাই চেয়েছিল বিজেপি ৷ মুখে বললেও মনে চাইনি তারা নীতীশ কুমারকে তাই তাকে সরাতে জেডিইউকে দুর্বল করার এই তাস খেলে বিজেপি ৷’

advertisement

অধীরের মতে, দুটি তাস খেলেছে বিজেপি ৷ ব্র্যান্ড নীতীশের ভোট কাটাতে ও তাকে দুর্বল করতে গোপন তাস হিসেবে চিরাগ পাসোয়ান ও ওয়াইসিকে ব্যবহার করেছে বিজেপি ৷ নীতীশের মুসলিম ভোটব্যাঙ্ক কাড়তেই মাঠে নামানো হয়েছিল AIMIM-এ আসাদউদ্দিন ওয়াইসিকে ৷ জোটের বড় শরিক নীতীশের জেডিইউ পিছিয়ে পড়লে একক বৃহত্তম দলের দৌড়ে এগিয়ে যাবে বিজেপি, এটাই ছিল পরিকল্পনা ৷

advertisement

একইসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি বলেন,‘বিরোধীরা একত্রিত হলে কী হতে পারে তার জ্বলন্ত উদাহরণ বিহার ভোট ৷ মসনদের যুদ্ধে টিকে থাকলেও আসলে নৈতিক পরাজয় হয়েছে এই দলের ৷ লালুপ্রসাদ ভোটের ময়দানে নেই ৷ অথচ একজন ৩১ বছরের ছেলের নেতৃত্বে কংগ্রেস, বাম দল সহ সমস্ত বিরোধী দল ও ধর্মনিরপেক্ষ শক্তি একত্রিত হলেই যে বিজেপিকে পরাস্ত করা সম্ভব তা দেখিয়ে দিল বিহার ৷ ধর্মনিরপেক্ষ সব দলগুলি একজোট হলে যে বিজেপির পতন আসন্ন তার জ্বলন্ত উদাহরণ এই ভোট ৷’

advertisement

advertisement

ভোট শেয়ার নিয়ে বড়াই করা বিজেপিকে বিঁধতে ছাড়েননি অধীর ৷ বলেন, ‘ লোকসভা নির্বাচনে পাওয়া ভোট শেয়ার নিয়ে এত গলা ফাটায় বিজেপি, লোকসভায় তো মোট ভোটের মাত্র ৩৯ শতাংশ পেয়েছিল বিজেপি ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

শুধু অধীর নয়, পটনার মাটিতে বিজেপির টিকে থাকার পিছনে চিরাগ পাসোয়ান ও আসাদউদ্দিন ওয়াইসির ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও ৷ যে স্ট্র্যাটেজিতে সীতা রাজ্য জয়ের পথে বিজেপি, তা এবার পশ্চিমবঙ্গের মাটিকেও ব্যবহার করা হতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Result 2020: JDU-কে দুর্বল করেছে বিজেপিই, সমস্ত ধর্মনিরপেক্ষ,বিরোধী শক্তি এক হলে কী হতে পারে দেখাল বিহার: অধীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল