TRENDING:

স্কুল ইউনিফর্মই ডেকে আনল মৃত্যু

Last Updated:

কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: স্কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷ অদ্ভুত এক দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেল আট বছরের এক স্কুল ছাত্রী ৷
advertisement

স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ৷ কতক্ষণে স্কুল পৌঁছবে তার জন্য আর তর সইছিল না ছোট্ট মেয়েটির ৷ সকাল থেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না জুড়েছিল আট বছরের অমৃতা ব্রিঞ্জওয়ার ৷ সময়ের আগেই তাঁর জেদের কাছে হার মেনে তড়িঘড়ি স্কুলের জন্য তৈরি করে দেওয়া হয় অমৃতাকে ৷ কিন্তু স্কুলের পোশাক পরার কিছুক্ষণের মধ্যেই তীব্র যন্ত্রণা অনুভব করে খুদে মেয়েটি ৷

advertisement

যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে অমৃতার বাবা-মা তাঁর কাছে ছুটে আসে ৷ কোথায় ব্যথা হচ্ছে দেখতে গিয়ে তাঁরা আবিষ্কার করে অমৃতাকে একটি সাপ অমৃতাকে ছোবল মেরেছে ৷ সাপটি লুকিয়ে ছিল অমৃতার পোশাকের মধ্যেই ৷ তাড়াহুড়োয় স্কুল ইউনিফর্ম পরানোর সময় সাপটি কারও নজরে পড়েনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

দেরি না করে ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ ততক্ষণে জ্ঞান হারিয়েছে অমৃতা ৷ সঙ্গে সঙ্গে সাপের বিষের অ্যান্টিডোট দেওয়া হয় তাঁকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অমৃতাকে ৷ স্কুল পোশাকে লুকিয়ে থাকা সাপের মারণ কামড়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় খুদে মেয়েটির ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রিঙ্গানিয়া গ্রামে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল ইউনিফর্মই ডেকে আনল মৃত্যু