ইভেন্টের ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে মার্কিন ধনকুবের বিল গেটসের নাম বাদ পড়ার পর থেকেই এই সামিট নিয়ে তাঁর নাম না থাকা নিয়ে শুরু হয় জল্পনা৷ সূত্রের খবর, চর্চিত এপস্টিন ফাইলে বিল গেটসের নাম থাকার কারণেই সম্ভবত শেষ মুহূর্তে নাম কাটা গিয়েছে বিলের৷ দিন দুয়েক আগেই ভারতে এসে পৌঁছেছেন বিল গেটস৷ প্রথমে শোনা গিয়েছিল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি৷ যদিও পরে তাঁকে এআই সামিটের মূল অনুষ্ঠান থেকে প্রত্যাহার করা হয়েছে বলে শোনা যায় খবর। এআই সামিটে অন্যতম বড় নাম বিল গেটসের। একাধিক আলোচনায় তাঁর যুক্ত হওয়ার কথা৷ শেষ পর্যন্ত খবর, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি৷
advertisement
প্রসঙ্গত, এপস্টিন ফাইলে নাম এসেছে বিল গেটসের। শুধু তাই নয়, একাধিক গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিল গেটস এআই সামিটে যোগ দিলে আরও বিতর্ক বাড়তে পারে, সেই আশঙ্কাতেই কি শেষ মুহূর্তে নাম বাদ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গেটসের?
সরকারি সূত্রে জানা গিয়েছে, “অনিবার্য কারণবশত” গেটস এআই সামিটে অংশ নিচ্ছেন না৷ তবে এপস্টিন ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে এই খবর আসায় দুয়ে দুয়ে চার করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ প্রসঙ্গত, এপস্টিন ফাইলের একাধিক নথিতে নাম উল্লেখ্য করেছে মার্কিন ধনকুবের বিল গেটসের৷
প্রসঙ্গত, এআই সামিটে উপস্থিত হওয়ার কথা দেশ বিদেশের গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ উপস্থিত হওয়ার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভার। উপস্থিত থাকবেন সুন্দর পিচাই, মুকেশ আম্বানী থেকে ওপেন এআইয়ের স্যাম অলটম্যান-সহ ৪০শের বেশি গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ মূল অনুষ্ঠান হবে ১৯-২০ ফেব্রুয়ারি। সেদিন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
আরও পড়ুন: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি
এত বড় সামিটে যোগ দিতে আসা ভিভিআইপিদের নিরাপত্তায় কার্যত জি২০ সমান প্রস্তুতি সেরেছে দিল্লি পুলিশ তথা কেন্দ্র সরকার। আকাশ পথে নজরদারি থেকে ফ্লাইং স্কোয়াড, ভিভিআইপিদের হোটেলের নিরাপত্তার জন্য ১০০ পুলিশের বিশেষ টিম, সেন্ট্রাল কন্ট্রোল রুম, ৫০০রও বেশি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে ভারত মন্ডপম এবং তার আশপাশের এলাকা।
