TRENDING:

Bike Accident: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে প্রবল গতিতে ধাক্কা বাইকের! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২

Last Updated:

Bike Accident: উত্তর প্রদেশে শেষ কয়েকদিনে বেশ অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক দুর্ঘটনা। দ্রুত গতির বাইক সজোড়ে গিয়ে গাছে ধাক্কা মারে। এতে মৃত্যু হয়েছে দুজনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাবাঁকি: উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে পুলিশ সোমবার তথ্য প্রকাশ করেছে।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে প্রবল গতিতে ধাক্কা বাইকের! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ AI Image
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে প্রবল গতিতে ধাক্কা বাইকের! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ AI Image
advertisement

রামনগর থানার ইনচার্জ অজয় কুমার ত্রিপাঠী জানিয়েছেন যে কুন্দন (২৪) ও কালিরাম (২৩) নামে দুই যুবক সিহালি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর মোটরসাইকেলে করে ফিরছিলেন। দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দু’জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন: পাসপোর্টের নিয়মে বিশেষ পরিবর্তন, এখন থেকে ‘এই’ সার্টিফিকেট মাস্ট, জানুন…

advertisement

স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা সোমবার সকালে তাঁদের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও রাতের অন্ধকারে দৃশ্যমানতার অভাবের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের সদস্যদেরও ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ১৩ বছর ধরে বুকে জ্বলছিল প্রতিশোধের আগুন! সুযোগ পেতেই প্রেমিকা যা করল…জানুন সেই হাড়হিম করা প্রতিশোধের ঘটনা…

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

এই দুর্ঘটনা বারাবাঁকি জেলায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে এবং পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bike Accident: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে প্রবল গতিতে ধাক্কা বাইকের! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল