TRENDING:

শারীরিক সম্পর্কে নারাজ মা! তিন মাসের শিশুকন্যাকে জ্বলন্ত আগুনে ছুড়ে ফেলা হল

Last Updated:

সে সময় পাশেই শুয়ে ছিল ওই মহিলার সদ্যোজাত শিশুকন্যা । রাগের মাথায় আগুনের মধ্যে একরত্তিকে ছুড়ে ফেলে দেয় ওই ব্যক্তি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুজফরপুর: শারীরিক সম্পর্কে রাজি ছিলেন না সদ্য মা হওয়া ওই মহিলা । আর তাতেই সর্বনাশ ঘটে গেল । তিন মাসের সদ্যোজাত শিশুকে আগুনে ছুড়ে ফেলল অভিযুক্ত । ভয়াবহ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে।
advertisement

বিহারের মুজফরপুর জেলায় গত রবিবার এই ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধেয় বাড়ির উঠোনে মেয়েকে নিয়ে বসেছিলেন ওই মহিলা । ঠান্ডা থেকে বাঁচতে ঘরের পাশেই জ্বলছিল আগুন । সে সময় মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে অভিযুক্ত ওই ব্যক্তি । মহিলার কোনও আপত্তিই কানে তোলেনি অভিযুক্ত । বারংবার তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে । কিন্তু শেষ পর্যন্ত মহিলাকে রাজি করাতে না পেরে রাগে অন্ধ হয়ে যায় সে । সে সময় পাশেই শুয়ে ছিল ওই মহিলার সদ্যোজাত শিশুকন্যা । রাগের মাথায় আগুনের মধ্যে একরত্তিকে ছুড়ে ফেলে দেয় ওই ব্যক্তি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছে ছোট্ট দুধের শিশুটি । পা দু’টি প্রায় পুরোটাই ঝলসে গিয়েছে । জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি । অভিযুক্ত ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৫৪, ৩২৩ এবং ৩৪১ ধারায় আটক করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শারীরিক সম্পর্কে নারাজ মা! তিন মাসের শিশুকন্যাকে জ্বলন্ত আগুনে ছুড়ে ফেলা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল