TRENDING:

Union Budget 2020: রেল নিয়ে বড় ঘোষণা হতে পারে বাজেটে

Last Updated:

অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকবে রেলের নিজস্ব বিনিয়োগ বৃদ্ধির উপরে ৷ পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবছরের বাজেটে রেলের জন্য বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর অনুযায়ী, বাজেটে রেলের জন্য বরাদ্দ ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে ৷ অন্যদিকে ক্যাপিটল এক্সপেন্ডিচরও ১৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া রেলের নিজের বিনিয়োগ বাড়ানোর জন্য একধিক পদক্ষেপ ঘোষণা হতে পারে ৷
advertisement

অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকবে রেলের নিজস্ব বিনিয়োগ বৃদ্ধির উপরে ৷ পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধির উপরও জোর দেওয়া হবে ৷ বিশেষ নজর দেওয়া হবে ইলেক্ট্রিফিকেশনের উপরে ৷ রেলের মূল লক্ষ্য হবে ১০০ শতাংশ ইলেক্ট্রিফিকেশন করা ৷

গত বছরের বাজেটে রেলকে ৬৫৮৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ৷ এবছর রেল অর্থমন্ত্রালয়ের কাছে ১ লক্ষ কোটি টাকার সহায়তার দাবি জানিয়েছে ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, রেলকে ৭৫০০০ কোটি টাকা থেকে ৮০০০০ কোটি টাকা সহায়তা দেওয়া হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এছাড়া স্টেশনগুলির আধুনিকরণের পাশাপাশি যাত্রীদের সুরক্ষার উপর নজর দেওয়া হবে ৷ এ এবং এওয়ান ক্যাটাগরির রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজের উপর নজর দেওয়া হবে ৷ ৫০টি স্টেশনের ক্ষেত্রে প্রাইভেট সংস্থার সঙ্গে মিলে ওয়ার্ল্ড ক্লাস সুবিধা দেওয়ার ঘোষণা করা হতে পারে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2020: রেল নিয়ে বড় ঘোষণা হতে পারে বাজেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল