TRENDING:

Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু

Last Updated:

বেসরকারি ওই বাসটি সিমলা থেকে কুপভির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়৷ হরিপুরধার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

advertisement
হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷ বেসরকারি বাস খাদে পড়ে মৃত্যু হল ৭ জনের৷ আহত হয়েছেন অনেকে৷ সিরমৌর এলাকার রেনুকাজিতে এই দুর্ঘটনা ঘটেছে৷
হিমাচল প্রদেশে খাদে পড়ল বাস৷
হিমাচল প্রদেশে খাদে পড়ল বাস৷
advertisement

জানা গিয়েছে, বেসরকারি ওই বাসটি সিমলা থেকে কুপভির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়৷ হরিপুরধার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় বাসটি যাত্রীতে ঠাসা ছিল বলেই জানা গিয়েছে৷ দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী বোঝাই ছিল৷ ফলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বাড়ে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে দুর্ঘটনার অভিঘাতে সেটি দুমড়ে মুচড়ে যায়৷ স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা৷ কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল৷ আসেন প্রশাসনিক আধিকারিকরাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রসাল আর সুস্বাদু লিচুর গোপন মন্ত্র! মরশুমের শুরুতে গাছে স্প্রে করুন 'বিশেষ' মিশ্রন
আরও দেখুন

স্থানীয় বিধায়ক বিনয় কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে৷ তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ কারণ আহত অনেক যাত্রীদের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হরিপুরধর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল