প্রজেক্টটি মালিগাঁওয়ে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ‘গতি শক্তিইউনিট’এর অধীনে বাস্তবায়িত হচ্ছে। বাশবাড়িতে প্রস্তাবিত ওয়ার্কশপটি উত্তর-পূর্ব ভারতের ওয়াগন রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে মজবুত করবে, দূরবর্তী ওয়ার্কশপগুলোর উপর নির্ভরতা কমাবে এবং এই অঞ্চল জুড়ে চলাচলকারী পণ্যবাহী ওয়াগনগুলোর নির্ভরযোগ্যতা ও সুরক্ষা উন্নত করবে।
গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের অন্তর্ভুক্ত বাউণ্ডারি ওয়াল-সহ ৩০০০ মিটার দীর্ঘ ফেন্সিং নির্মাণ; একটি জি+২ প্রশাসনিক ভবন; এমবেডেড ট্র্যাক-সহ একটি কাভারড ওয়ার্কশপ শেড এবং একটি রোড ওভার ব্রিজ (আরওবি)-এর পাশাপাশি রেল, স্লিপার ও ব্যালাস্টের মতো স্থায়ীপথ-সামগ্রী রয়েছে। বৈদ্যুতিক পরিকাঠামোর অন্তর্ভুক্ত থাকবে ৩৩ কেভিট্রান্সমিশন লাইন সংযোগ, সাবস্টেশন, ডিজি ব্যাকআপ ব্যবস্থা, হাই-মাস্ট ও এলইডি লাইটিং। পাশাপাশি আধুনিক ওয়াগন রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং ইওটি ক্রেন, চিএনসিপোর্টাল হুইল লেদ, হুইল প্রেস ও বগি ম্যানিপুলেটরের মতো উন্নত যান্ত্রিকসুবিধাসমূহ স্থাপন করা হবে।
advertisement
রেল পরিচালন জোরদার করার পাশাপাশি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আনুষঙ্গিক শিল্পের বিকাশে উৎসাহ প্রদানের মাধ্যমে এইওয়ার্কশপটি বাশবাড়ি ও বৃহত্তর কোকরাঝাড় জেলায় উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সুফল আনবে বলে আশা করা হচ্ছে। এই প্রজেক্টটি ২০২০সালের ২৭ জানুয়ারি বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার, অসম সরকার এবং বোড়োল্যান্ড গ্রুপ সমূহের মধ্যে স্বাক্ষরিত‘মেমোরেণ্ডাম অফ সেটেলমেন্ট’-র সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
