TRENDING:

জাতীয় সঙ্গীত গেয়ে ২০২০ কে স্বাগত জানালেন দিল্লিতে CAA বিরোধী আন্দোলনকারীরা

Last Updated:

সিএএ বিরোধী আন্দোলনে থাকা মানুষরা ২০২০কে স্বাগত জানালেন অভিনব কায়দায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : তরুণরা যাননি কোনো নিউইয়ার্স পার্টিতে, বয়স্করা শীতের রাতে ঘরের আরামে টিভি দেখা ছেড়ে হাজির রাস্তায় ৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকারীরা হাজারে হাজারে ছিলেন দিল্লির শাহিনবাগে ৷ ২০১৯ শেষে ঘড়ির কাঁটা ছুঁল রাত ১২ ৷ আনন্দে ফেটে পরলেন মানুষরা ৷
advertisement

শীতের রাতে সেখানে চা থেকে বিয়ার সবই হাজির ছিল তবে বর্ষবরণের চেনা ঢঙটা ছিল অন্যরকম ৷ শহুরে জীবনে চাকচিক্য সরিয়ে মানুষ হাজির হয়েছিলেন প্রতিবাদী কন্ঠকে নতুন বছরেও নিয়ে যাওয়ার জন্য ৷ মানুষজন কিয়স্ক তৈরি করেছিলেন ৷ ত্রেপলের নিচে একের পর এক বক্তা নিজের বক্তব্য রাখছিলেন ৷

নতুন নীতির বিরুদ্ধে মন্তব্য রাখার সঙ্গে সঙ্গে তাঁর আজাদি আজাদি ধ্বনিও তুলছিলেন ৷ রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন সকলে ৷ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা জাতীয় সঙ্গীত গান ৷ দিল্লির শীতে বর্ষবরণের রাতে পার্টি সঙ না বেজে জনতার কন্ঠে জাতীয় সঙ্গীত ছিল এক অভিনব অভিজ্ঞতা ৷ এরপর ওঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি ৷ ২০২০ -র পার্টির হাতছানি সরিয়ে এই আন্দোলনে সামিল হাজির হয়েছিলেন তরুণ পেশাদাররা ৷

advertisement

আরও পড়ুন - নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি এম এম নারাভানের

সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একজন জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আমরা নিউইয়ার ইভ থেকে সেলিব্রেট করছি৷ ’

একটি বেসরকারি সংস্থায় কর্মরত বছর তিরিশেকের যুবক আরও জানান, ‘আমি নিজেকে কোনও ধর্মের সঙ্গে যুক্ত করতে চাই না ৷ এটা একটা আরও বড় বিষয়কে নিয়ে লড়াই হচ্ছে ৷ এটা এনআরসি আর সিএএ -র মতো বিষয় নিয়ে আন্দোলন ৷

advertisement

শহরের এক শিল্পী জানিয়েছেন দক্ষিণ ভারতীয় হলেও এই মঞ্চে নিজের কথা বলতে এসেছেন তিনি ৷ জামিয়ামিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে শাহিনবাগের প্রটেস্ট ভ্যেনুতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ১৫ ডিসেম্বরের পর থেকেই এখানে CAA ও NRC ইস্যুতে বিক্ষোভ -বিদ্রোহ চলছেই ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কিত যাদব মুগ্ধ করছেন মুভে! ক্যারামে কামাল করে এবার টার্গেট জাতীয় স্তরে লক্ষ্যভেদ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জাতীয় সঙ্গীত গেয়ে ২০২০ কে স্বাগত জানালেন দিল্লিতে CAA বিরোধী আন্দোলনকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল