TRENDING:

Zelensky Tea: ইউক্রেনের প্রেসিডেন্টের নামে চা, বাজারে এল অসমের ‘জেলেনস্কি’ অ্যারোম্যাটিক টি

Last Updated:

Tea Named After Ukraine President Zelensky: ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্মান জানাতেই চায়ের নাম রাখা হয়েছে তাঁর নামেই (Zelensky Tea)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: চা-এর বাজারেও এবার চমক ৷ বাজারে এল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চা ৷ অসমের একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি নামের ব্র্যান্ডের চা সম্প্রতি লঞ্চ করেছে ৷ চা খেতে কেমন, তা তো খাওয়ার পরেই বোঝা যাবে ৷ তবে এই চায়ের নামে যে চমক আছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্মান জানাতেই চায়ের নাম রাখা হয়েছে তাঁর নামেই (Zelensky Tea)৷
advertisement

আরও পড়ুন-হুবহু মানুষের মতো দেখতে মাছ! ভয়ে সমুদ্র ছাড়ছেন অন্ধ্রের মৎসজীবীরা

ইউক্রেনের উপর রাশিয়ার হামলায় এখন কার্যত ধবংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অধিকাংশ শহর ৷ যুদ্ধে মৃত্যু হয়েছে দেশের অসংখ্য সাধারণ নিরীহ নাগরিকের ৷ ঘর-ছাড়া বহু মানুষ ৷ তবে এই অবস্থাতেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ হারার আগে হার স্বীকার করার পাত্র তিনি নন ৷ অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি (Zelensky Tea)।

advertisement

আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

অসমের ওই চা প্রস্তুতকারক সংস্থার দাবি এই চা আসল ‘কড়ক’ চা ৷ সংস্থার প্রধান জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য জেলেনস্কিকে অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা ৷ কিন্তু দেশের কোটি কোটি মানুষের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জেলেনস্কি ৷ থেকে গিয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষদের জন্যই ৷ জেলেনস্কির সেই সাহস ও বীরত্বকে সম্মান জানাতেই এই চায়ের নামকরণ হয়েছে তাঁর নামেই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Zelensky Tea: ইউক্রেনের প্রেসিডেন্টের নামে চা, বাজারে এল অসমের ‘জেলেনস্কি’ অ্যারোম্যাটিক টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল