TRENDING:

Abhishek Banerjee: কলকাতায় চলছে জেরা, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অভিষেকের করা ইডি মামলার শুনানি

Last Updated:

ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: সু্প্রিম কোর্টে পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি সংক্রান্ত মামলার শুনানি৷ আগামী সোমবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

ইডি-র জেরা নিয়ে দিল্লি হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কেন তাঁদের কলকাতার বদলে দিল্লিতে ডেকে জেরা করা হবে, এ নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷

advertisement

আরও পড়ুন: 'নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে', অভিষেক ইডি'র কাছে যেতেই মন্তব্য সুকান্তর!

advertisement

অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতাতেই জেরা করতে হবে ইডি-কে৷ এ দিন সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে৷ যদিও সেই শুনানি হবে সোমবার৷

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’
আরও দেখুন

ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি৷ কয়লা পাচার মামলাতেই তাঁকে ফের জেরা করা হচ্ছে৷ প্রথম দফায় জেরার পর মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে ফের অভিষেককে জেরা শুরু হয়েছে৷ সুপ্রিম কোর্টে অভিষেকের মামলা পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: কলকাতায় চলছে জেরা, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অভিষেকের করা ইডি মামলার শুনানি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল