TRENDING:

বোমাতঙ্ক ছড়িয়ে কেরলে গ্রেফতার যুবক! কেন মিথ্যে হুমকি, কারণ শুনে তাজ্জব পুলিশ

Last Updated:

গ্রেফতারির পর ওই যুবক পুলিশকে জানায়, তাঁর কাজ করতে একেবারেই ভাল লাগে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজ করতে ভাল লাগে না৷ তাই বিনা পয়সায় দু বেলা পেট ভরে খাবার পাওয়ার অভিনব উপায় বের করেছিলেন কেরলের বাসিন্দা এক যুবক৷ জেলে গেলেই যেহেতু বিনা পয়সায় খাবার পাওয়া যাবে, তাই ইচ্ছাকৃত ভাবে পুলিশকে ফোন করে বোমা রাখার ভুয়ো খবর দিতেন তিনি৷
বোমাতঙ্ক ছড়িয়ে কেরলে গ্রেফতার যুবক৷   প্রতীকী ছবি৷
বোমাতঙ্ক ছড়িয়ে কেরলে গ্রেফতার যুবক৷ প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, কেরলের বাসিন্দা ৪৪ বছর বয়সি ওই যুবকের নাম প্রমোদ জনি৷ কয়েক দিন আগেই কেরল পুলিশের আপতকালীন নম্বরে একটি ফোন আসে৷ সেই ফোনে বলা হয়, কোল্লামের জেলাশাসকের অফিস কমপ্লেক্সে একটি বোমা রাখা রয়েছে এবং সেটি ৫০ মিনিটের মধ্যে ফেটে যাবে৷

এই হুমকি ফোন পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পাশাপাশি কোথা থেকে ওই ফোন এসেছিল, তার খোঁজও শুরু হয়৷ কিছুক্ষণের মধ্যেই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রমোদ জনির খোঁজ পায়৷ পুলিশ যখন কোল্লামে মায়য়ানাডের প্রমোদের বাড়িতে পৌঁছে দেখে, ওই ব্যক্তি পুলিশের অপেক্ষাতেই বাড়ি বাইরে দাঁড়িয়ে আছে৷ অন্যদিকে কোল্লামের জেলাশাসকের অফিসেও তল্লাশি চালিয়ে কোনও বোমার খোঁজ মেলে না৷

advertisement

ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে পুলিশ জনিকে গ্রেফতার করে৷ কেন সে এ ভাবে বোমাতঙ্ক ছড়াল তা নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ তখনই ওই যুবকের উত্তরে পুলিশ অফিসারদের চোখ ছানাবড়া হয়ে যায়৷

জনি জানায়, এর আগে অন্য একটি মামলায় দিন ১৫ জেলে খেটেছিল সে৷ তখনই জেলের খাবার ভাল লেগে যায় তার৷ জনি বুঝতে পারে, জেলে এলে কার্যত বিনা পরিশ্রমেই তিন বেলার খাবার নিশ্চিত৷ তাই জেলে যেতেই ইচ্ছাকৃত ভাবে বোমা রাখার ভুয়ো খবর ছড়িয়েছিল সে৷ জেলে যাওয়ার জন্য কোনও হিংসাত্মক অপরাধ করলে তার নিজের শারীরিক ক্ষতির ভয় ছিল৷ সব দিক ভেবেই তাই বোমা রাখার ভুয়ো খবর পুলিশকে দেয় সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

জনির বয়ান খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত করে পুলিশ৷ তবে শেষ পর্যন্ত ওই যুবকের ফন্দি সফল হয়নি৷ কারণ মামলা রুজু করলেও অভিযুক্তকে জেলে না পাঠিয়ে থানা থেকেই তার জামিনের বন্দোবস্ত করে পুলিশ৷ ফলে নিশ্চিন্তে তিন বেলা জেলের ভাত আর খাওয়া হল না জনির৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বোমাতঙ্ক ছড়িয়ে কেরলে গ্রেফতার যুবক! কেন মিথ্যে হুমকি, কারণ শুনে তাজ্জব পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল