TRENDING:

AAP Leader Lucky Oberoi Shot Dead: পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ ঘটনা ! গুরুদ্বারের সামনে গুলি করে হত্যা আম আদমি পার্টির স্থানীয় নেতা লাকি ওবেরয়কে

Last Updated:

এই ঘটনায় স্বভাবতই গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ মৃত ব্যক্তির নাম লাকি ওবেরয় ৷ যিনি আম আদমি পার্টির একজন স্থানীয় নেতা ছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
জলন্ধর: পঞ্জাবের জলন্ধরের ‘মডেল টাউন’ এলাকায় এক গুরুদ্বারের বাইরে আম আদমি পার্টির এক নেতা শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ এই ঘটনায় স্বভাবতই গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ মৃত ব্যক্তির নাম লাকি ওবেরয় ৷ যিনি আম আদমি পার্টির একজন স্থানীয় নেতা ছিলেন ৷
লাকি ওবেরয়কে গুলি করে হত্যা
লাকি ওবেরয়কে গুলি করে হত্যা
advertisement

গুরুদ্বারে প্রার্থনা থেকে ফেরার পথে শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন পঞ্জাবের আপ নেতা লাকি ওবেরয়। জলন্ধরে মডেল টাউনে একটি গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে ফিরছিলেন তিনি। সকাল ৮টার কিছু আগে মোটরবাইক করে এসে লাকির পথ আটকায় দুই দুষ্কৃতী। আধুনিক আগ্নেয়াস্ত্র থেকে ৮-১০টি গুলি চালায় তারা। এরপর আর বাঁচানো সম্ভব হয়নি আপ নেতাকে ৷

advertisement

আরও পড়ুন- গভীর রাতে সিকিমে ভূমিকম্প! কম্পন অনুভূত দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আপ নেতা লাকিকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয় ৷ অন্তত ৫টা গুলি তাঁর গায়ে লাগে ৷ গুরুতর জখম অবস্থায় লাকি ওবেরয়কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ জলন্ধরের যে গুরুদ্বারের পাশে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই এলাকা এখন পুলিশ ঘিরে রেখেছে ৷ ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে ৷

advertisement

advertisement

আরও পড়ুন– বিনা টিকিটের যাত্রী ধরতে ফের অভিযান হাওড়া ডিভিশনের, ৫৮৬টি অনিয়ম ধরা পড়ল এই অভিযানে ! 

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

ঘটনার পর গুরুদ্বারের কাছে জনসাধারণের চলাফেরা আপাতত সীমিত করা হয়েছে ৷ পুলিশ স্থানীয় বাসিন্দা আর দোকানদারকে জিজ্ঞাসাবাদ করছে ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ হামলাকারীদের খুঁজে বের করার এবং হত্যার আগে কী কী ঘটেছিল তা জানার জন্য সবই এখন খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আপ-এর টিকিটে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যদিও সেখানে তিনি পরাজিত হন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
AAP Leader Lucky Oberoi Shot Dead: পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ ঘটনা ! গুরুদ্বারের সামনে গুলি করে হত্যা আম আদমি পার্টির স্থানীয় নেতা লাকি ওবেরয়কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল