TRENDING:

ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর নন আমির

Last Updated:

ইনক্রেডিবেল ইন্ডিয়া-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর থাকছেন না আমির খান ৷ তবে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্যই এই কোপ ? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে জনপ্রিয় বলিউড তারকা আমির খানকে সরিয়ে দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে আরটিআই-এর তরফে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইনক্রেডিবেল ইন্ডিয়া-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর থাকছেন না আমির খান ৷ তবে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্যই এই কোপ ? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে জনপ্রিয় বলিউড তারকা আমির খানকে সরিয়ে দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে আরটিআই-এর তরফে ৷
advertisement

সম্প্রতি আমির সম্পর্কে তথ্য চেয়ে আরটিআই করেন এক  ব্যক্তি ৷ জানতে চান আমির খান কী এখনও ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন? তখন এই প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তিনি আর এই প্রকল্পের সঙ্গে জড়িত নন৷

কিছুদিন আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় বিতর্কের মুখে পড়েছিলেন আমির খান ৷ সেই সময় অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছিল শাহরুখ, আমির থেকে বলিউডের বিভিন্ন তারকারা ৷ তবে তাঁদের মধ্যে একমাত্র আমির অসহিষ্ণুতা নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন ৷ তার জেরেই এই পদ থেকে আমিরকে সারানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

অন্যদিকে, সরকারের তরফে জানানো হয়েছে আমিরকে কোথাও ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলেনি মন্ত্রক ৷ আমির কেবল অভিনেতা হিসেবে বিজ্ঞাপনে অংশ নেন ৷ সচেতনতা বাড়াতে ওঁর ইমেজ ব্যবহার করা হয় ৷ বর্তমান সরকার আমিরকে অ্যাম্বাসাডরের স্বীকৃতি দেয়নি৷  সরকারের এই পদক্ষেফ অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের ঝড়কে ফের একবার উস্কে দেবে বলে মনে করছে ওয়াকিবহল মহল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর নন আমির