TRENDING:

৯ বছরের শিশু ধর্ষণে উত্তপ্ত গোয়ালিয়র

Last Updated:

সারা দেশ যখন উন্নাও এবং কাঠুয়ার ঘটনায় মর্মাহত ও ব্যাথিত । সেখানে আরও একটি শিশুর প্রতি এই ধরণের ঘৃণ্য আচরণ সত্যি এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে । মধ্যপ্রদেশে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল তারই সত্ বাবার বিরুদ্ধে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়ালিয়র: সারা দেশ যখন উন্নাও এবং কাঠুয়ার ঘটনায় মর্মাহত ও ব্যাথিত । সেখানে আরও একটি শিশুর প্রতি এই ধরণের ঘৃণ্য আচরণ সত্যি শিশু নিরাপত্তায় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে । আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে । মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল তারই সত্ বাবার বিরুদ্ধে । অভিযুক্ত পলাতক ।
advertisement

নির্যাতিতার মা অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেন বহদাপুর থানায় । পুলিশ আপরাধীর খোঁজে শুরু করেছে চিরুনি তল্লাশি ।

আরও পড়ুন  মধ্যপ্রদেশ : বাধ্য হয়েই চাষের টমেটো রাস্তায় ফেলে নষ্ট করল কৃষক

এর আগে ৮ এপ্রিল ধর্ষণের প্রতিবাদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লখনউয়ের বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করে । এক মহিলা ও তার পরিবার । ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে । গত বছরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি সরকার ।

advertisement

অন্যদিকে কাঠুয়ায় মাত্র ৮ বছরের মুসলিম যাযাবর এক শিশুকে অপহরণ করে ৭ দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করে মাথা থেঁতলে খুন করে দুষ্কৃতিরা । তদন্তের গতি প্রকৃতিতে জানা যায় মামলার আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও রয়েছে।

আরও পড়ুন :  ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত পরিবার

advertisement

শুক্রবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি কর্মীদের নিয়ে মধ্যরাতে উন্নাও ও কাঠুয়া ধর্ষণে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মোমবাতির মিছিল করেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তিনি বলেন এই ধরণের মর্মান্তিক ঘটনা কোনও ভাবেই ছেড়ে দেওয়া যায়না । এই সমস্যা আজ জাতীয় সমস্যা, এ নিয়ে অযথা রাজনীতি না করারও আবেদন করেছেন । কংগ্রেস সভাপতি কেন্দ্রের কাছে আবেদন করেন মহিলাদের ওপর নৃশংস অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৯ বছরের শিশু ধর্ষণে উত্তপ্ত গোয়ালিয়র