TRENDING:

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এপ্রিল মাস থেকেই বাড়ছে বেতন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া সুখবর আনল মোদি সরকার ৷ এপ্রিল মাস থেকেই বাড়তি বেতন হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷
advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সামনের মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এক লাফে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হতে চলেছে ২১ হাজার টাকা ৷ অর্থাৎ নতুন বেতন কাঠামো অনুযায়ী এবার থেকে বাড়তি তিন হাজার টাকা পাবেন কর্মীরা ৷ অন্যদিকে আধিকারিক স্তরের কর্মীদের বেতন নব্বই হাজার টাকা থেকে বেড়ে আড়াই লাখ টাকা করা হয়েছে ৷

advertisement

এর আগে ক্যাবিনেট ৩৪টি সংশোধনের পর সপ্তম বেতন কমিশনের নয়া বেতনক্রম লাগু করার সময় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ অনুযায়ী নূন্যতম বেতন ১৮,০০০ রাখা হয়েছিল ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়নের দাবী অনুযায়ী পরে ন্যূনতম বেতনক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷ কিন্তু একইসঙ্গে অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে নয়া বেতন পরিকাঠামো চালু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর জন্য কোনও এরিয়ার পাবেন না ৷ এতেই তীব্র অখুশি কর্মচারী সংগঠনগুলি ৷

advertisement

সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ফিটমেন্ট ফর্মূলা ৩.৬৮ করার দাবিতে সরব হয় কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়ন ৷ ইউনিয়নের দাবি খানিকটা মেনে নিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর তিন গুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷

বেসিক পে ৭০০০ টাকা ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ দিয়ে গুণের পর ন্যূনতম বেতন দাঁড়ায় ১৮,০০০ টাকা ৷ বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর তিনগুণ করে দেওয়ার অর্থমন্ত্রকের সিদ্ধান্তে ন্যূনতম বেতনক্রম হয়েছে ২১ হাজার টাকা ৷

advertisement

তবে কর্মী ইউনিয়নের দাবি ছিল ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করতে হবে ৷ সেই হারে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন হত ২৫ হাজার টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

৩৪টি সংশোধনের পর বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন দেয় ক্যাবিনেট ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এপ্রিল মাস থেকেই বাড়ছে বেতন