TRENDING:

Tmc in Tripura: ত্রিপুরায় ঘর ভরছে TMC, দলে প্রাক্তন মন্ত্রী-বিধায়কও! রহস্যের নাম সুদীপ রায় বর্মন

Last Updated:

Tmc in Tripura: ত্রিপুরা তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, পান্না দেব, প্রেমতোষ দেবনাথ, বিকাশ দাস, তপন দত্তর মত নেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিপুরা: 'খেলা' শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। বিজেপি শাসিত রাজ্যে ক্রমেই কোমর বেধে নামছে এ রাজ্যের শাসক দল। আর সেই কারণে শুরুতেই তাঁদের লক্ষ্য দলীয় সংগঠন মজবুত করা। তার জন্য দল ভারী করার কাজও শুরু করে দিল তৃণমূল শিবির। ইতিমধ্যেই বিপ্লব দেবের রাজ্যের দিকে-দিকে বিজেপি, বাম, কংগ্রেস শিবির ভাঙিয়ে দল ভরছে তৃণমূল শিবির। ত্রিপুরায় আই প্যাক কর্মীদের আটক করার পরই সেখানে পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু, মলয় ঘটকরা। তাঁদের হাত ধরেই এবার ত্রিপুরা তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, পান্না দেব, প্রেমতোষ দেবনাথ, বিকাশ দাস, তপন দত্তর মত নেতারা। ত্রিপুরায় সাম্প্রতিক কালে এত বড় মাপের তৃণমূলে যোগদান আগে ঘটেনি। যদিও যাঁর তৃণমূলে আগমন নিয়ে সবচেয়ে বেশি জল্পনা ছড়িয়েছিল সম্প্রতি, বিজেপির সেই সুদীপ রায় বর্মন অবশ্য ট্যুইটারে লিখেছেন, 'রাগ বা হতাশার বশে নেওয়া সিদ্ধান্ত দেশবিরোধী শক্তিকেই মদত দেয়। জাতীয়তাবাদী শক্তির পাশে দৃঢ়ভাবে দাঁড়ান এবং শীর্ষ নেতৃত্বের উপর আস্থা রাখুন।' রাজনৈতিক মহলের মতে, সুবল ভৌমিকদের কটাক্ষ করেই সুদীপের এই ট্যুইট। তাহলে কি সুদীপ থেকে যাচ্ছেন বিজেপিতেই? ত্রিপুরাজুড়ে গুঞ্জন অব্যাহত।
advertisement

প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের ত্রিপুরা সরকারের হাউজ অ্যারেস্ট করে রাখার পর থেকেই সে রাজ্যে তৃণমূলকে নিয়ে চর্চা চলছে। যদিও বৃহস্পতিবার আইপ্যাকের সকলের আগাম জামিন মঞ্জুর হওয়ার পরই এদিন ত্রিপুরা ছেড়েছেন তাঁরা। তবে, আইপ্যাকের কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ করতে গিয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হয়েছেন তৃণমূলের অনেক কর্মীকে। আর এমনই এক পরিস্থিতিতে শুক্রবার নয়, সোমবার ত্রিপুরায় পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অক্সিজেন সাপোর্ট নিয়েও মাঠে, মানুষের পাশে থাকতে হার মানেননি লালন
আরও দেখুন

ইতিমধ্যেই ত্রিপুরা প্রশাসনের তরফে বৈঠক করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। 'বৈঠক করতে গেলে দেখাতে হবে প্রশাসনের অনুমতি। না হলে মিটিং করা যাবে না।' এমনই নির্দেশ জারি হয়েছে ত্রিপুরা পুলিশের তরফে। এহেন পরিস্থিতিতে সোমবার ত্রিপুরা গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা কম চলছে না। কিন্তু হঠাৎ করে কেন ত্রিপুরা যাওয়া পিছিয়ে দিলেন অভিষেক? তৃণমূল সূত্রে খবর, শনি ও রবিবার ত্রিপুরায় কঠোর বিধি-নিষেধ জারি থাকবে। অপরদিকে, ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের তরফেও চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tmc in Tripura: ত্রিপুরায় ঘর ভরছে TMC, দলে প্রাক্তন মন্ত্রী-বিধায়কও! রহস্যের নাম সুদীপ রায় বর্মন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল