TRENDING:

Rahul Arunoday Banerjee: চিরদিনই তোকে খোঁজে টাইমলাইন... রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই চিরকালীন ছবি শেয়ার করলেন রুদ্রনীল, আবেগ উসকে দিল চিরদিনের স্মৃতি

Last Updated:

রাহুলকে ‘বাবিন’ বলে ডাকতেন রুদ্রনীল। ‘সহজ কথা’ পডকাস্টে এসেও রুদ্রনীল বলেছিলেন রাহুলকে ‘রাহুল’ বলে ডাকতে পারবেন না, ‘বাবিন’ বলেই ডাকবেন। রুদ্রনীলের সেই ‘বাবিন’ চলে গিয়েছেন না ফেরার দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই দৃশ্য গুলো বারবার চোখের সামনে ভাসছে। আরেকবার সেই নস্টালজিয়া উসকে দিলেন রুদ্রনীল ঘোষ। শেয়ার করলেন, ছবিতে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই ছবি।
রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই চিরকালীন ছবি শেয়ার করলেন রুদ্রনীল
রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই চিরকালীন ছবি শেয়ার করলেন রুদ্রনীল
advertisement

‘চিরদিনই তোকে খোঁজে টাইমলাইন

তবু,হাত ছেড়ে চলে যায় লাইফলাইন!’

তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শ্যুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলিপাড়ার একাংশ। যাদের মধ্যে অন্যতম অভিনেতা এবং রাহুলের বন্ধু রুদ্রনীল ঘোষ ৷ ধোঁয়াশা-প্রশ্নের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন রুদ্রনীল ঘোষ। তাঁর দাবি, নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রাহুলের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ। তিনি লেখেন, ‘‘নিরাপত্তার গাফিলতিতেই রাহুলের মৃত্যু তা স্পষ্ট। দায় এড়াতে হাজারটা মিথ্যে গল্প বুনে লাভ নেই।’’ এর আগে  রুদ্রনীল বলেছেন, ”গল্প ঘোরানো যাবে না। সত্যি চাপা যাবে না। যে শিল্পী অসতর্ক ছিল, তাই এটি হয়েছে, এটা বলা যাবে না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

তখন সিঙ্গেল স্ক্রিন। স্কুল কেটে সিনেমা দেখার দিন। পাশের বেঞ্চে ঝারি মারার দিন। ‘পিয়া-রে’ শুনে বহু কিশোর নিজেকে এ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। সেই রাহুল আর নেই, এ ভাবনাও যেন ভাবনার বাইরে। সহজ কথাতেও এসেছিলেন রুদ্রনীল। বন্ধু হারানোর যন্ত্রণা যে তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, এই ফেসবুক পোস্ট তার প্রমাণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: চিরদিনই তোকে খোঁজে টাইমলাইন... রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের সেই চিরকালীন ছবি শেয়ার করলেন রুদ্রনীল, আবেগ উসকে দিল চিরদিনের স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল