TRENDING:

সাইক্লোন আমফানের প্রবল গতিতে ওড়িশার সমুদ্র তীরে ভেসে এল ৪০ ফুটের তিমি মাছ!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেন্দ্রাপাড়া: সাইক্লোন আমফানের তীব্রতা ছিল ভয়াবহ । প্রবল শক্তি সঞ্চয় করে বাংলা আর ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় । আর এতেই ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলার বিস্তৃর্ণ এলাকা । ওড়িশার উপকূলও আমফানের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়েছে । ওড়িশার পুরী, ভুবনেশ্বর, ভদ্রকের মত একাধিক শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে ।
advertisement

এবার দেখা গেল, আমফানের ভয়াবহ গতিতে ওড়িশার গহিরমাথা মেরিন স্যাংচুয়ারিতে ভেসে এল একটি বিশালাকার তিমি মাছ । মাছটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট । আনুমানিক ওজন ১০ টনের মতো । বনকর্মীরা জানাচ্ছেন, এই ম্যামথ তিমি সাধারণত দেখা যায় ‘আগারনাসি’ দ্বীপের কাছে । সম্ভবত কোনও কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে এই তিমিটি । ফেল ঝড়ের ধাক্কায় ভেসে এসেছে এই দীর্ঘপথ । এমনকি তিমিটির গায়ে বহু আঘাতের চিহ্নও দেখতে পেয়েছেন বনকর্মীরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

এই ম্যামথ তিমির প্রজাতি এখন পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে । কী ভাবে ওই তিমিটির মৃত্যু হল তা নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সাইক্লোন আমফানের প্রবল গতিতে ওড়িশার সমুদ্র তীরে ভেসে এল ৪০ ফুটের তিমি মাছ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল