TRENDING:

মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাঝ আকাশ থেকে ফিরল বিমান ৷ বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জেট এয়ারওয়েজ ৷
advertisement

বিমানের প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যান বিমানকর্মী ৷ যার জেরে কেবিন প্রেশার কমে যায় ৷ কেবিন প্রেশারে হেরফের হওয়ার ফলে বিমান মাঝ আকাশে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ নাক এবং কান থেকে রক্তপাত শুরু করে ৷ মুম্বই থেকে জয়পুর যাচ্ছিল বিমানটি ৷

জেট এয়ারওয়েজের বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী ৷ তার মধ্যে মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ৩০ জন যাত্রী ৷ নাক এবং কান থেকে রক্তক্ষরণের পাশাপাশি কয়েকজনের মাথায় যন্ত্রণা শুরু হয় ৷ অক্সিজেন মাস্ক ব্যবহার করা স্বত্ত্বেও সমস্যা এড়ানো যায়নি ৷ জরুরিকালীন ভিত্তিতে বিমান নামানো হয় মুম্বই বিমানবন্দরে ৷ বিমানবন্দরেই অসুস্থ যাত্রীদের চিকিৎসা শুরু হয় ৷

advertisement

আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

জেট এয়ারওয়েজের B737 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত বিমানকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ৷ অভিযুক্তকে আপাতত কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...