TRENDING:

১৯ বছরের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ! বেঙ্গালুরুর কাণ্ডে অভিযুক্ত ২

Last Updated:

ইনস্টাগ্রামে পরিচয় হওয়া এক যুবকের প্রলোভনে পার্টিতে গিয়ে তিনি ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার কলেজ ছাত্রী৷ অভিযোগ, ১৯ বছরের কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করে দুই যুবক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে৷ ১৯ বছরের কলেজ ছাত্রীর অভিযোগ, ইনস্টাগ্রামে পরিচয় হওয়া এক যুবকের প্রলোভনে পার্টিতে গিয়ে তিনি ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি৷ ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷
১৯ বছরের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ! বেঙ্গালুরুর কাণ্ডে অভিযুক্ত ২
১৯ বছরের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ! বেঙ্গালুরুর কাণ্ডে অভিযুক্ত ২
advertisement

সূত্রের খবর অনুযায়ী, ঘটনায় দুই অভিযুক্ত নিখিল নামে সাকলেশপুরের এক ছাত্র এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা ডিক্সন নামে এক ব্যক্তি৷ ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধেই অমৃতাহল্লি থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযোগ ঘটনাটি ঘটেছে গত ১৪ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন: এক বছর ধরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার ৫ শিক্ষক, ওড়িশার ঘটনায় তোলপাড় দেশ

advertisement

অভিযোগ, ইনস্টাগ্রামের মাধ্যমে ডিক্সন নামে একটি যুবকের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতা তরুণীর৷ ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং পরে ডিক্সন তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তরুণীর দাবি, তাঁরা সম্পর্কেও জড়িয়েছিলেন।

নির্যাতিতার অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র রাতে অভিযুক্ত ডিক্সন তাঁকে একটি ভিলায় আয়োজিত পার্টিতে আমন্ত্রণ জানান৷ অভিযুক্তের সঙ্গে আসে তার বন্ধু নিখিল৷ তরুণীর অভিযোগ, ডিক্সন এবং নিখিল দুজনেই তাকে যৌন নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং ২০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?

অভিযোগ, ঘটনার ভিডিও দেখিয়ে অভিযুক্তরা তরুণীকে ভয় দেখিয়েছিলেন৷ সেই কারণেই তিনি প্রথমে থানায় অভিযোগ জানাননি। পরে তরুণী তাঁর পরিবারকে ঘটনার কথা জানান এবং থানাতেও অভিযোগ দায়ের করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় খাসির মাংস-সহ পাঁচ পদ! মূল্যবৃদ্ধির বাজারে ধূপগুড়ির ‘হোটেল’-এ বিরাট চমক
আরও দেখুন

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। যদিও ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি৷ তার ঠিক আগের দিনই বেঙ্গালুরুরই অপর এক থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্তও। তাঁদের অভিযোগ, কিছু ভিডিয়ো ক্লিপ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়েছেন তরুণী এবং তাঁর এক বন্ধু। দু’পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১৯ বছরের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ! বেঙ্গালুরুর কাণ্ডে অভিযুক্ত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল