TRENDING:

রাজস্থানে ভারী বৃষ্টিতে মৃত ১৪, উদ্ধারকাজে নামাল সেনা ও NDRF

Last Updated:

প্রচণ্ড বৃষ্টির জেরে জলমগ্ন রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ৷ টানা বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে ঘড়ছাড়া হাজার হাজার মানুষ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: প্রচণ্ড বৃষ্টির জেরে জলমগ্ন রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ৷ টানা বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে ঘড়ছাড়া হাজার হাজার মানুষ ৷ মৃত্যু হয়েছে ছ’জন শিশু-সহ ১৪ জনের ৷ রাজস্থানের ছটি জেলায় ভারী বর্ষণের জেরে ব্যহত জনজীবন ৷
advertisement

বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ উদ্ধারকাজের জন্য চিতোরগড়, বিলওয়াড়া ও পালি জেলায় সেনা মোতায়ন করা হয়েছে ৷ উদয়পুর, কোটা, অজমেঢ় ও যোধপুরে বন্যা পরিস্থিত মোকাবিলার জন্য নামানো হয়েছে NDRF ৷

এখনও পর্যন্ত চিতোরগড় ও বিলওয়াড়া জেলা থেকে প্রায় ৬০০জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে সেনা ৷

প্রবল বৃষ্টির জেরে ব্যাহত বারমেঢ় থেকে পালির ট্রেন পরিষেবা ৷

advertisement

আগামী ২৪ ঘণ্টায়  ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

সূত্রের খবর, বারমেঢ় জেলায় ৮ থেকে ১২ বছরের কয়েকজন শিশু গরু চরাতে গিয়েছিল ৷ সেখানে বৃষ্টির জলভর্তি গর্তে দেখতে না পেয়ে সেটিতে পড়ে গিয়ে মৃত্যু হয় ছ’জন শিশুর ৷ অন্যদিকে, পালি জেলায় বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বছর ২৫-র যুবকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

নদীতে জল বাড়ায় বিপদ সংকেত জারি হয়েছে। চরম সতর্কতা জারি হয়েছে  ৷ জেলাশাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে ভারী বৃষ্টিতে মৃত ১৪, উদ্ধারকাজে নামাল সেনা ও NDRF