TRENDING:

২০১৮-তে পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১৩ হাজারেরও বেশি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রকাশ্যে এল ভয়াবহ রিপোর্ট ৷ ২০১৮-তে মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার জনের ৷ পথচারী কিংবা গাড়ির চালকের ভুলেই ৮০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য পরিবহণ মন্ত্রী দিবাকর রাওতে ৷
advertisement

মহারাষ্ট্রে শুরু হতে চলেছে পথ নিরাপত্তা সপ্তাহের বিশেষ অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানের উদ্বোধনে এসে দিবাকর বলেন, ‘২০১৮-তে ১৩,০৫৯ জন পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৷ ২০১৭ সালে সেই সংখ্যাটা ছিল ১২,৫১১ এবং ২০১৬-তে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছিল ১২,৯৩৫ জনের ৷’

রাওতে আরও জানিয়েছেন, পথ দুর্ঘটনার জেরে ২০১৮-তে মৃত্যু হয়েছে ১৩,০৫৯ জনের ৷ এদের মধ্যে ৮০ শতাংশ অর্থাৎ ১১,০০০ জনের মৃত্যু হয়েছে ব়্যাশ ড্রাইভিংয়ের জন্য ৷ পাশাপাশি মোট পথ দুর্ঘটনার মধ্যে ৬৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে দু’চাকার যানের ক্ষেত্রে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে ৪১হাজারটি ব়্যাশ ড্রাইভিংয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে ৷ ২০১৮ সালে যেটি বেড়ে দাঁড়িয়েছে ৭.৭০ লক্ষ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৮-তে পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১৩ হাজারেরও বেশি