TRENDING:

Murshidabad News: চায়ের দোকানে বসেছিল যুবক, ভর সন্ধ্যায় চলল গুলি! মৃত এক

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ হল্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকা কালীন ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ হল্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকাকালীন ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নিশিথ দাস।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সোমবার ভর সন্ধ্যায় এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলি চালানোর আওয়াজ শুনে ছুটে আসেন গ্রামের বাসিন্দারা, পরে দেখা যায় নিশিথ দাস সে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে।

জানা গিয়েছে, মঞ্জু ইট ভাঁটার মালিক ছিলেন নিশিথ দাস ও তাঁর বাবা। সেই ইট ভাঁটা নিয়ে সমস্যার জেরে এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান এলাকার বাসিন্দাদেরও পরিবারের। অভিযোগের তীর রঘুনাথগঞ্জ এক নং ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের ভাগ্নে কালু ঘোষের বিরুদ্ধে।

advertisement

View More

ইট ভাঁটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদের কারণে ও পারিবারিক সমস্যা চলছিল, সেই সমস্যার জেরে শুট আউট করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ ও জঙ্গিপুর জেলা পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে আসে । ঘটনার জেরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ইট ভাঁটা নিয়ে গন্ডগোল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চায়ের দোকানে বসেছিল যুবক, ভর সন্ধ্যায় চলল গুলি! মৃত এক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল